শিরোনাম
​হবিগঞ্জের চুনারুঘাট থানায় দুবাই প্রবাসীর প্রায় ১৭ লাখ টাকার স্বর্ণ ও মালামাল আত্মসাতের অভিযোগে মামলা, বাদী আরিফুল ইসলাম আরিফ, আসামী খলিল মিয়া *প্রথম শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা বৈষম্য শতভাগ দূর করার রূপরেখা *প্রস্তাবক:* *অথই নূরুল আমিন* ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড থেকে নিখোঁজ শিশু আলিফ, সন্ধানের আকুতি পরিবারের জগন্নাথপুরের কুবাজপুর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে সরকারি খাস জায়গা দখলের চেষ্টা ও অসহায় পরিবারে হামলার অভিযোগ, এসিল্যান্ড ও থানায় লিখিত অভিযোগ সাংবাদিক মোঃ আলাউদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন বানারীপাড়ায় উদয়কাঠী ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জগন্নাথপুরে দিনদুপুরে ঘরে ঢুকে হামলা, ভাঙচুর ও শ্লীলতাহানির চেষ্টা; স্বর্ণালংকার ও নগদ টাকা লুট কবি মুকলেছ উদ্দিন, একটি জীবন, একটি ইতিহাস কলমেঃ এ.কে.এম কবির উদ্দীন মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সিলেটের সামিরা খান মাহি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জগন্নাথপুরে সরকারি খাস জায়গা দখলের চেষ্টা ও অসহায় পরিবারে হামলার অভিযোগ, এসিল্যান্ড ও থানায় লিখিত অভিযোগ

সিলেট নিউজ ডেস্ক / ৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

Manual1 Ad Code

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

​সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের হবিবনগর এলাকায় সরকারি খাস জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা ও বাধা দেওয়ায় একটি অসহায় পরিবারের ওপর হামলা এবং শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জগন্নাথপুর সহকারী কমিশনার (ভূমি) ও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

​অভিযোগ সূত্রে জানা যায়, পৌর শহরের হবিবনগর এলাকার বাসিন্দা মৃত আব্দুল সালামের স্ত্রী হলুদা আক্তার দীর্ঘ ৩১ বছর ধরে পরিবার-পরিজন নিয়ে সরকারি খাস খতিয়ানভুক্ত জায়গায় বসবাস ও ভোগদখল করে আসছেন। গত ১৫ নভেম্বর সকালে এলাকার প্রভাবশালী আমির উদ্দিন গংরা পূর্বপরিকল্পিতভাবে ওই জায়গাটি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়।

Manual5 Ad Code

​এ সময় বাধা দিলে অভিযুক্তরা ওই অসহায় পরিবারের ঘরে অনধিকার প্রবেশ করে লোকজনকে বেধড়ক মারপিট করে এবং নারীদের শ্লীলতাহানি করে। স্থানীয়রা এগিয়ে এসে বাধা দিলে হামলাকারীরা তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ ভুক্তভোগী পরিবারের নিকট সংরক্ষিত রয়েছে।

​উক্ত ঘটনায় অভিযুক্তরা হলেন— ১. আমির উদ্দিন (পিতা: ফয়জুল উল্লাহ), ২. মঈন উদ্দিন (পিতা: মৃত তেরা আলী), ৩. আশিক মিয়া, ৪. আলী হোসেন (পিতা: জয়নাল আবেদীন)—সকলের সাং- হবিবনগর, এবং ৫. আব্দুল কুদ্দুস (পিতা: আব্দুল জহুর, সাং- জগন্নাথপুর)।

​এ বিষয়ে ভুক্তভোগী হলুদা আক্তার জানান, “আমি দীর্ঘ ৩১ বছর ধরে পরিবার-পরিজন নিয়ে এখানে বসবাস করে আসছি। পূর্বে জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) সরেজমিনে গিয়ে এই জায়গা নির্ধারণ করে দিয়েছিলেন। এর পর থেকেই আমির উদ্দিন গংরা জোরপূর্বক আমাদের ঘরে হামলা চালায়। যেহেতু এই জায়গা সরকারি, তাই আমরা প্রশাসনের নিকট এর সুচারু বিচার চাই।” এ বিষয়ে অভিযুক্ত আমির উদ্দিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Manual7 Ad Code

​ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসীন উদ্দিন জানান, “আমি অভিযোগ পেয়েছি এবং তৎক্ষণাৎ লোক পাঠিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। এটি ডিসি খতিয়ানভুক্ত সরকারি জায়গা, এখানে কেউ অবৈধভাবে দখল করতে পারবে না। যারা অবৈধভাবে দখলের চেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

Manual7 Ad Code

​তদন্তের বিষয়ে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, “আমি ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা পেয়েছি এবং কাজ বন্ধ করে দিয়েছি। বিবাদীরা তাদের ঘরে হামলা চালিয়েছে।”

Manual7 Ad Code

​এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুখলেসুর রহমান বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code