অথই নূরুল আমিন:
বিএনপি সরকার গঠনের বয়স ৯ মাস পেরিয়ে। এর মধ্যে দেশের জনগণের জন্য কি কি কাজ করেছে। বাস্তবে তা দেখা যাচ্ছে না বললেও ভুল হবে না । বিএনপি যেখানে প্রায় চার কোটি ভোট পেয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছে। এখানে তাদের কিন্তু অনেক দায়বদ্ধতা রয়েছে। তাদের দরকার অসংখ্য দায়িত্ববোধ নিয়ে দেশের সমস্যা গুলো সমাধান করার।
কিন্তু তা করার মতো তেমন কোনো ভাবনা বা আগ্রহ দেখা যাচ্ছে না মোটেও । অথচ অকারণেই দেশের অসংখ্য পণ্যের দাম বেড়ে গেলো, মাত্র অল্প কয়েক মাসে। কিছু কিছু পণ্যের মূল্য দ্বিগুণ,তিন গুণ পর্যন্ত ও বেড়ে গেছে। সামনে আরো অসংখ্য পণ্যের মূল্য বৃদ্ধি হবার আশঙ্কাও রয়েছে। একটি সরকারের পক্ষ থেকে দেশের সাধারণ জনগণ যদি কোনরকম সুযোগ সুবিধা ভোগ করতে না পারে। তাহলে দেশের জনগণ কেন একটি সরকারের পক্ষ নিবে?
বিএনপির মনে প্রশ্ন জাগতে পারে, দেশের সবাই তো আর আমাদেরকে ভোট দেয়নি। তাহলে দেশের সবার জন্য আমরা কেন কাজ করব? এতে আমি যদিও একমত হতে পারি না, তবুও ধরে নিলাম একমত। তবে যারা ভোট দিয়েছে। যেসকল এলাকায় আপনাদের এমপি মন্ত্রী আছেন। সেইসব এলাকায় তো কিছু করুন।
কথা থাকে যে, বিএনপি তো এমন ছোটখাটো কোন দল নয় যে, তাদের ভোট বাড়ানোর প্রয়োজন নেই। ভোট বাড়াতে হলে দেশের সর্বজনীন কল্যাণ করা খুবই জরুরি বলে মনে করি। যেমন আইনশৃঙ্খলা উন্নত করা, নিত্য পণ্যের মূল্য যতটুকু সম্ভব কমিয়ে রাখা। সরকারি কর্মকর্তাদের ঘুষ বাণিজ্যি বন্ধ করা।
অন্যদিকে শূন্য পদে জরুরি নিয়োগ দেয়া, বেসরকারি খাতে বেকারদের জন্য আত্ম কর্মসংস্থানের ব্যবস্থা করা, ভূমিহীন গৃহহীন ভাসমান জনগণের জন্য কর্মমুখী পূনর্বাসন করা। প্রবাসীদের জন্য নিরাপত্তাব্যবস্থা জোরদার করাসহ ইত্যাদি কাজ করা খুবই জরুরি বলে আমি মনে করি ।
আজকে বেকারত্ব নিয়ে যারা কষ্টের মাঝে আছে, অনেকেই ঋণ গ্রস্থ আছে। অনেকেই আজকে গার্মেন্টস এ চাকরি করেও কষ্টের মাঝে আছে। অনেকের ব্যবসায় লোকসানী আছে । এরই মধ্যে ঢাকাসহ বিভিন্ন শহরের বিভিন্ন অলিগলি রাস্তা থেকে হাজার হাজার হকার উচ্ছেদ করা হয়েছে। এসব অবশ্যই একটা সরকারকে দেখতে হবে। কিছু একটা করতে হবে।
অন্যদিকে বিএনপির অসংখ্য নেতাকর্মী আজকে নব্য বিএনপির কাছে কোণঠাসা হয়ে আছে। যারা বিগত পনেরো বছরের বেশি সময় ধরে অসংখ্য নির্যাতনের শিকার হয়েছিলেন। তাদের বেলায়ও সরকারের আলাদাভাবে যত্ন নিতে হবে। বলতে গেলে একটি সরকারের অনেক দায়িত্ব থাকে। এগুলো সব পূরণ করা প্রায় অসম্ভব। তা আমি ও জানি। তবু যতটুকু সম্ভব ততটুকু করতে পারলে ভালো ফল পাওয়া যাবে।
এখন শুনছি। এমপিওভুক্ত শিক্ষকদের অসংখ্য দাবী দাওয়া সরকারের কাছে। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ে আজীবন ভুতুড়ে কান্ড চলে। যার ফলে মানসম্পন্ন শিক্ষা দেশে নেই বললেই চলে। অন্যদিকে আমাদের দেশে শিক্ষা বাণিজ্যি চলছে দেদারসে। একটি শিশু বেড়ে উঠার বয়েসেই যদি তার থাকে হাজারো প্রতিবন্ধকতা। তাহলে সেই শিশুটি কখনও দেশের জন্র এবং নিজের জন্য মানবসম্পদ উন্নয়নে উন্নতি করা প্রায় অসম্ভব। আজকে আমাদের দেশের শিক্ষাব্যবস্থাটা যেন সত্যি সত্যি অগোছালো একটা প্রতিষ্ঠানে রুপ নিয়েছে। এরকম ভুল পদ্ধতি থেকে বেড়িয়ে আসতে হবে। এমপিও ভুক্ত পদ্ধতিটা একটা জালিয়াতি পদ্ধতি বলে আমি মনে করি। তাই এক হলে দেশের সকল শিক্ষার্থীদেরকে বিনামূল্যে শিক্ষা প্রদানের সুযোগ সৃষ্টি করুক। নতুবা সকল শিক্ষার্থীদেরকে অবৈতনিক শিক্ষা প্রদান করার জন্য সবধরনের ব্যবস্থা করুক। আমি মনে করি একটি জাতি গঠনে সবচেয়ে বড় সেক্টর হচ্ছে শিক্ষা সেক্টর। এখানে যদি শিক্ষা মন্ত্রণালয় তথা শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তারা ঘুষ আদান প্রদান করে নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য এমপিও বাণিজ্যি করতে থাকে তাহলে এই রকম শিক্ষা খাতে না আসবে শিক্ষার ক্ষেত্রে উন্নয়ন না আসবে সরকারের সুনাম।
অথই নূরুল আমিন