শিরোনাম
সিলেটে নারী নির্যাতন মামলার পলাতক আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাইল পুলিশ সিলেটে হুমকির মুখে মামলা বাদী, নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ: সন্তানের সন্ধানে আকুল আবেদন ঈদুল আজহায় গরীব-দুঃখীর পাশে দাঁড়ানোর আহ্বান বিলকিস খন্দকারের হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ঈদুল আজহার শুভেচ্ছা শ্রীমঙ্গলে দুই চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সাংবাদিক জয়নাল আবেদীনের সংবাদ সম্মেলন রামিশা সহ দেশজুড়ে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাতকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, কৃষকদের ন্যায্যমূল্য ও হাম প্রতিরোধে জরুরি পদক্ষেপ দাবি জনতার দলের ​বানারীপাড়ায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত শিশু রামিসা হত্যা: নৃশংস ঘটনায় দেশজুড়ে শোক ও ক্ষোভ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সুনামগঞ্জের ছাতকে করোনায় আক্রান্ত হয়ে এক ঔষধ ব্যবসায়ীর মৃত্যু।

Coder Boss / ৬২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২০

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে এক ঔষধ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে(প্রথম ব্যক্তি)। তার নাম মোঃ আব্দুল হক(৬৫)। তিনি জেলার ছাতক উপজেলার বাসিন্দা ।
আজ সোমবার দুপুরে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শাসম উদ্দিন।
জানাযায, ছাতক উপেজলার জাউয়াবাজার ইউনিয়নের রউলী গ্রামের আব্দুল হক ও তার ছেলের গত ২৮ মে করোনা আক্রান্ত হলে নমুনায় পজেটিভ আসে। সেই সময় আব্দুল হককে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। আব্দুল হক করোনায় আক্রান্ত হওয়ার আগে শরীরে বিভিন্ন রকমের রোগ ছিলো যার পরিপ্রেক্ষিতে আজ সোমবার দুপুরে তার শরীরের অবস্থা অবনতি হলে তিনি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। করোনায় মারা যাওয়া আব্দুল হক জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামী লীগের নেতা ছিলেন এবং উপজেলার কৈতক ২০ শয্যা হাসপাতালের পাশে একটি ফার্মেসীর দোকান ছিলো।
এ ব্যাপারে ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব চক্রবর্তী বলেন, কিছুক্ষণ আগে তিনি মারা গিয়েছেন। তার ছেলেও করোনায় আক্রান্ত। বিষয়টি সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে জানানো হয়েছে।
এ ব্যাপারে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, সুনামগঞ্জে এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির শরীরে অন্যান্য জটিল রোগও ছিলো। তার লাশ বর্তমান স্বাস্থ্যবিধি মেনেই দাফন করা হবে।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়, যা সোমবার পর্যন্ত জেলায় এর সংখ্যা দাঁড়িয়েছে ১৬৫ জনে এবং করোনা থেকে সুস্থ হয়েছেন ৬১ জন।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code