শিরোনাম
সুহাস সমর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে কমলগঞ্জে বস্ত্র বিতরণ বানারিপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন, প্রধান অতিথি ছিলেন এমপি এস সরফুদ্দিন আহমেদ সান্টু কবিতা:কবি আল্লামা ইকবাল ভূয়া ঠিকানায় নোটিশ, ভোক্তা অধিকার ফাউন্ডেশনের নিবন্ধন বাতিল, জাতীয় ভোক্তা অধিদপ্তর ও নিবন্ধন অধিদপ্তরের বিরুদ্ধে আইনি নোটিশ,,,, ৩ দিনের মধ্যে পুনর্বহালের দাবি, হাইকোর্টে রিটের হুঁশিয়ারি কোরআন ও হাদিসের আলোকে ইসলাম এবং মুসলমানের পরিচয়! বিএনপির ত‍্যাগী নেতাকর্মীদের মূল‍্যায়ন করা খুবই জরুরি। অতিথি পাখি শুধুমাত্র শীতেই দেখা যায় বাংলাদেশ বনাম কালো কালির লেখা আগুন ঝরা সোনালি চিঠি, বরাবর যৌথ বাহিনীও জনগণ বানারীপাড়ায় অসুস্থ শিশুকন্যাকে মায়ের জিম্মায় দেওয়াকে কেন্দ্র করে উদ্দেশ্যপ্রণোদিত মামলা, শিশুটির চিকিৎসাসেবা ও সুরক্ষায় মানবিক ভূমিকা পালন করেছিল পুলিশ মৌলভীবাজার সদর থানার শেরপুর পুলিশ ফাঁড়ির অভিযানে মাদক ব্যাবসায়ি মিজান গাঁজা সহ গ্রেফতার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, মোহাম্মদ মকিস মনসুর প্রেসিডেন্ট , আসরাফ মিয়া, জেনারেল সেক্রেটারী ,হেলেন ইসলাম ট্রেজারার , নির্বাচিত
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বানারিপাড়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন, প্রধান অতিথি ছিলেন এমপি এস সরফুদ্দিন আহমেদ সান্টু

সিলেট নিউজ ডেস্ক / ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

Manual2 Ad Code

জাকির হোসেন,

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি:

Manual8 Ad Code

​বরিশালের বানারিপাড়া উপজেলায় প্রান্তিক ও নিম্নবিত্ত পরিবারের মাঝে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বহুল কাঙ্ক্ষিত ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বরিশাল-২ (উজিরপুর-বানারিপাড়া) আসনের মাননীয় সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কাজলাহার গ্রাম থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। https://dailysylhetnews24.com/2026/10/15/63439/

Manual6 Ad Code

অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব দিয়ে ফ্যামিলি কার্ডের নানা ইতিবাচক দিক তুলে ধরা হয়। এ সময় দেশের মানুষের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী চিন্তাভাবনা ও দিকনির্দেশনা স্মরণ করা হয়।https://dailysylhetnews24.com/2026/10/15/63439/

Manual5 Ad Code

ফ্যামিলি কার্ডের বিষয়ে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা এবং যুগান্তকারী ভিশন অনুযায়ী দেশের প্রতিটি পরিবারের গৃহকর্ত্রীর নামে এই ফ্যামিলি কার্ড ইস্যু করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে দেশের প্রতিটি পরিবারকে মাসিক আর্থিক সহায়তা বা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সহায়তা প্রদান করা হবে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এবং নারীর ক্ষমতায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।https://dailysylhetnews24.com/2026/10/15/63439/

বানারিপাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: বায়েজিদুর রহমান। এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বানারিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শাহে আলম মিয়া, ​সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা
​সহ-সভাপতি আহসান কবির নান্না হাওলাদার,
​সাংগঠনিক সম্পাদক রুহুল মল্লিক, উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরী, বানারীপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ​সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জগলু মৃধা, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড চালুর ফলে সমাজের পিছিয়ে থাকা মানুষগুলোর কষ্ট লাঘব হবে এবং প্রকৃত উপকারভোগীরা সহজেই সরকারি সহায়তা বা প্রণোদনা নিজেদের ঘরে বসে গ্রহণ করতে পারবেন।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code