শিরোনাম
বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা!
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভূয়া ঠিকানায় নোটিশ, ভোক্তা অধিকার ফাউন্ডেশনের নিবন্ধন বাতিল, জাতীয় ভোক্তা অধিদপ্তর ও নিবন্ধন অধিদপ্তরের বিরুদ্ধে আইনি নোটিশ,,,, ৩ দিনের মধ্যে পুনর্বহালের দাবি, হাইকোর্টে রিটের হুঁশিয়ারি

সিলেট নিউজ ডেস্ক / ১৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

প্রকৃত কার্যালয়ের পরিবর্তে ভূয়া ঠিকানায় কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই ‘বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন’-এর নিবন্ধন বাতিলের অভিযোগ উঠেছে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) বিরুদ্ধে। এ ঘটনায় নিবন্ধন পুনর্বহালের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে নিবন্ধন পুনর্বহাল না করা হলে হাইকোর্টে রিট আবেদনসহ আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।

Manual6 Ad Code

গত ১১ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কামরুল আলম (কামাল) সংগঠনটির চেয়ারম্যান মো. নূর ইসলামের পক্ষে এ আইনি নোটিশ পাঠান।

আইনি নোটিশে বলা হয়, বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। একই বছরের ১৪ নভেম্বর আরজেএসসি থেকে প্রতিষ্ঠানটি নিবন্ধন পায়। নিবন্ধন নম্বর এস-৬১০৮ (৩৫২)/০৬। ভোক্তাদের অধিকার রক্ষা, প্রতারণা প্রতিরোধ এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা প্রতিষ্ঠানটির অন্যতম উদ্দেশ্য বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশের বিবরণ অনুযায়ী, সংগঠনটির বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিদপ্তর এর অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২২ সালের ১৮ অক্টোবর আরজেএসসি কারণ দর্শানোর নোটিশ জারি করে। তবে সেটি সংগঠনটির প্রকৃত কার্যালয় পুরানা পল্টনের ৭০ জি, সিরাজ ম্যানশনের পরিবর্তে ৪/৪-বি, সুমন প্লাজা, পুরানা পল্টন ঠিকানায় পাঠানো হয় বলে দাবি করা হয়েছে।

Manual4 Ad Code

ফলে সংগঠনের চেয়ারম্যান নোটিশটি পাননি এবং অভিযোগের বিষয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থেকেও বঞ্চিত হন বলে আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে। পরবর্তী সময়ে ২০২২ সালের ১১ ডিসেম্বর সংগঠনটির নিবন্ধন বাতিল করা হয় এবং ১২ ডিসেম্বর এ বিষয়ে গেজেট প্রকাশ করা হয়।

Manual1 Ad Code

আইনি নোটিশে নিবন্ধন বাতিলের এ প্রক্রিয়াকে প্রাকৃতিক বিচারনীতির পরিপন্থী বলে দাবি করা হয়েছে। নোটিশে বলা হয়, সংশ্লিষ্ট পক্ষকে বক্তব্য দেওয়ার সুযোগ না দিয়ে সিদ্ধান্ত নেওয়া হলে তা ন্যায়বিচারের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

আবেদন করেও প্রতিকার মেলেনি

নিবন্ধন বাতিলের বিষয়টি জানার পর সংগঠনটির পক্ষ থেকে ২০২৪ সালের ১৮ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে আবেদন করা হয় বলে নোটিশে উল্লেখ রয়েছে। পরে ২০২৬ সালের ২৭ সেপ্টেম্বর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের মহাপরিচালকের কাছেও নিবন্ধন পুনর্বহালের আবেদন করা হয়। তবে এসব আবেদনে প্রত্যাশিত প্রতিকার পাওয়া যায়নি বলে দাবি করেছেন সংগঠনটির চেয়ারম্যান।

Manual1 Ad Code

এ অবস্থায় আইনি নোটিশ পাঠিয়ে নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার এবং নিবন্ধন পুনর্বহালের দাবি জানানো হয়েছে। নির্ধারিত তিন দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়েরসহ পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code