স্টাফ রিপোর্টর:
মৌলভী বাজার থানা পুলিশের তৎপর অভিযানে গ্রেফতার হয়েছে মৌলভীবাজার সদর থানার খলিলপুর ইউনিয়নের কেশবচর গ্রামের মাদক ব্যবসায়ী ও
মুবাশ্বির মিয়ার পুত্র৷ দীর্ঘ প্রায় ৫ বছর ধরে কেশবচর গ্রামে বসতবাড়ি বানিয়ে নির্বিঘ্নে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ এলাকাবাসীর৷
মঙ্গলবার ১৩ অক্টোবর ২০২৬ রাত অনুমান ১০টার দিকে মৌলভীবাজার সদর থানার শেরপুর পুলিশ ফাঁড়ির এস, আই ওবায়দুল্লা উল্লার নেতৃত্বে একটি বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী এস,আই ওবায়দুল্লা উল্লাহর সাথে যোগাযোগ করা হলে বলেন ধৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে৷ মিজান এলাকায় দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল, তাই গোপন সংবাদের ভিত্তিতে তাকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়৷