শিরোনাম
মতিঝিল আইডিয়াল স্কুলে গভর্নিং বডির নির্বাচন দাবিতে অভিভাবকদের স্মারকলিপি রাজনৈতিক বিশ্লেষক, প্রভাবশালী কলামিস্ট, রাষ্ট্রচিন্তক- অথই নূরুল আমিন লেখালেখি করেছেন ​বানারীপাড়ার চাখার ইউনিয়নে কেমন চেয়ারম্যান চায় সাধারণ মানুষ? বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, চালক গ্রেপ্তার রাজধানীর তুরাগ থানায় দায়ের করা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাশ্বত দত্তর বিরুদ্ধে অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ সু-সন্তান নির্মানে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র ১০টি নির্দেশনা বাবা মায়ের মেনে চলা উচিৎ! দেশের জেলা-উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: প্রেক্ষিত ঝিনাইদহ জেলা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার ২হাজার ডাক্তার ও ৪হাজার নার্স নিয়োগ দেওয়া হবে প্রধানমন্ত্রী।

Coder Boss / ৮৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ জুন, ২০২০

Manual4 Ad Code

 

এ.টি.এম নাসির জকিগঞ্জ প্রতিনিধি :

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে অল্প সময়ে ২ হাজার ডাক্তার ও ৬ হাজার নার্স নিয়োগ দেয়া হয়েছে। আরও ২ হাজার ডাক্তার ও ৪ হাজার নার্স নিয়োগ দেয়া হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (২৯ জুন) দুপুরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে ২০২০-২০২১ অর্থ বছরের বাজেটের ওপর সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এসব ডাক্তার ও নার্স নিয়োগের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীকে নির্দেশ দেয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী সংসদকে আরও বলেন, মেডিকেল টেকনোলজিস্ট কার্ডিওগ্রাফার এবং ল্যাব অ্যাটেনডেন্টের জন্য ৩ হাজার নতুন পদও সৃষ্টি করেছি। সেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া করোনা সংক্রমণে আক্রান্ত রোগীদের সেবায় সরাসরি নিয়োজিত ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীদের সম্পূর্ণ সরকারি খরচে হোটেলে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

Manual2 Ad Code

জাতীয় পার্টির জিএম কাদেরের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ঢাকা মেডিকেলে ডাক্তার ও নার্সদের খাওয়ার খরচ হিসেবে ২০ কোটি টাকা অস্বাভাবিক মনে হচ্ছে। আমরাও এটা তদন্ত করে দেখছি। যদি কোনও অনিয়ম হয় সেটাও ব্যবস্থা নেব।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, করোনা চিকিৎসা সুবিধা বাড়ানোর জন্য এরইমধ্যে ২৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। আরও একটি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

Manual8 Ad Code

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে করোনায় আক্রান্তদের মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ। ভারতে এই মৃত্যুর হার ৩ দশমিক ০৮ শতাংশ, পাকিস্তানে ২ দশমিক ০৩ শতাংশ, যুক্তরাজ্যে ১৪ দশমিক ০৩ শতাংশ এবং যুক্তরাষ্ট্রে ৫ শতাংশ। এই পরিসংখ্যানান্থে দেখা যায় আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় বাংলাদেশের করোনাভাইরাসে মৃত্যুহার নিম্ন পর্যায়ে রাখতে সক্ষম হয়েছি। যদিও একটা মৃত্যুও কাম্য নয়।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code