শিরোনাম
পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্রাসী শাহেদ ও শামীম জীবন সংকেত নাট্যগোষ্ঠীর নতুন দ্বিবার্ষিক কমিটি অনুমোদন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সমাজকর্মী ও যুব সংগঠক এটিএম নাসির শ্রীমঙ্গলে ঈদুল আজহায় শান্তি-সম্প্রীতির আহ্বান ওসি মুন্নার বড়লেখায় ৫ লাখ টাকা চুরি,গ্রেপ্তার দুই নারী বিশ্বম্ভরপুরে ত্রৈমাসিক “বিশ্বম্ভরপুরের কথা” পত্রিকার মোড়ক উন্মোচন বাজিতপুরে মৃত ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ: একমাত্র মেয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, ফেসবুকে অপপ্রচারেরও অভিযোগ ডেন্টাল কেয়ারের ঈদ শুভেচ্ছা:অটুট থাকুক স্বাস্থ্যোজ্জ্বল হাসি শ্রীমঙ্গলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যোশেফ দাশগুপ্ত কুমিল্লায় নারী কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তের দাবি
রবিবার, ৩১ মে ২০২৬, ১২:১২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে করোনার সময়েও থেমে থাকেনি বিয়ে।

Coder Boss / ৯৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২০

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

এইচ অার রুবেল বিশেষ প্রতিনিধি :

Manual4 Ad Code

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে করোনা সময়েও বিয়ের ধুম পড়েছে। করোনা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচার জন্য সরকার জনসমাগম নিষিদ্ধ করেছে। সীমিত পরিসরে অফিস, আদালত, দোকানপাট খোলা থাকছে। স্বাভাবিক সময়ে বিয়ে ঘরোয়া পরিবেশে বা কমিউনিটি সেন্টারে আয়োজন করে হোক, ব্যাপক পরিসরে দাওয়াত দিয়ে বরভাত ও বউভাত করা হয়। এবার করোনার কারণে তেমন লোকসমাগম করা না হলেও থেমে নেই চুপিসারে বিয়ে।

Manual8 Ad Code

দেখা গেছে, শায়েস্তাগঞ্জে করোনার এই সময়ে বিয়ের ঘটনা বেশি ঘটছে। তবে এখনকার বিয়েগুলো ভিন্নরকম। প্রশাসনের নজর এড়িয়ে বিয়ে করার জন্য নেই বিয়ের গাড়িতে সাজসজ্জা। বর বিয়ে করতে যাচ্ছেন বিয়ের পোশাক বা শেরওয়ানী ছাড়াই।

Manual6 Ad Code

শায়েস্তাগঞ্জ উপজেলার বেশ কিছু জায়গায় খোঁজ নিয়ে দেখা যায়, সকাল ৬টায় বরপক্ষ কনের বাড়িতে গিয়ে হাজির হচ্ছেন। এক-দুই ঘন্টা সেখানে অবস্থান করে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে বউ নিয়ে ফিরে যাচ্ছেন। এই করোনাকালে বিয়ে বেশ ঝুঁকিপুর্ণ হলেও বরপক্ষ ও কনেপক্ষ সবাই বেশ খুশি। কারণ এখনকার বিয়েতে আগের তুলনায় খরচপাতি অনেক কম। তাই এই কঠিন সময়কে কাজে লাগিয়ে উপযুক্ত চুপিসারে বিয়ে দিয়ে নিজের দ্বায়বদ্ধতা সারছেন অভিবাবকরা।

এ ব্যাপারে হবিগঞ্জ কাজী সমিতির সভাপতি ও শায়েস্তাগঞ্জ পৌরসভার কাজী আব্দুল জলিল বলেন, নির্দিষ্ট করে কতগুলো বিয়ে হয়েছে বলতে পারব না। সর্বপরিসরে যতগুলো বিয়ে হয় সেগুলোতে আমি যাই।

এই সংকটকালে বিয়ে করার ব্যাপারে সরকারি কোনো নির্দেশনা আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, জেলা প্রশাসন থেকে সর্বাধিক ২৫ জন লোকসমাগম করে বিয়ে করানো যাবে বলে আমাদেরকে জানানো হয়েছে।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন জানান, বিয়ের ব্যাপারে সরকারি কোনো নির্দেশনা আছে কি-না আমার জানা নেই। কাউকে না জানিয়ে ঝুঁকি নিয়ে বিয়ে করানো হলে আমাদের কী করার আছে? তবে অনুষ্ঠান করে কোথাও বিয়ে করানোর খবর পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code