শিরোনাম
প্রধানমন্ত্রীর বড়ো মনের পরিচয়, আমজনতার দলের তারেক রহমানকে সফরসঙ্গী করা, এক দারুণ উদ্যোগ ​তিতাসে ৩ দিনব্যাপী তৃতীয় কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন রক্ত দিন, জীবন বাঁচান”: সুনামগঞ্জের জগন্নাথপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী হেফাজতে জৈন্তাপুরের ইউএনও সুনন্দা রায়কে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বদলি কণ্ঠশিল্পী মাহমুদাকে দিয়ে শুরু করে সাংবাদিক সাকিব সুলেরীকে ব্ল্যাকমেইলের চেষ্টা: অটোরিকশার জাল রশিদ উদ্ধার, পল্টন থানায় অভিযোগ বানারীপাড়া বিশারকান্দি ইউনিয়নে বিতর্কিত নিয়োগ আওয়ামীপন্থী ও পরিবারের সদস্যদের মেম্বর হিসেবে দায়িত্ব দেওয়ায় তীব্র ক্ষোভ পিতা-মাতার আনুগত্য এবং তাদের সাথে সদ্ব্যবহার করা সন্তানের ওপর অপরিহার্য >দুধরচকী জগন্নাথপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার রোধ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ডেইলি অবজারভার-এর ছাতক প্রতিনিধি হলেন সাজ্জাদ মাহমুদ মনির

সিলেট নিউজ ডেস্ক / ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

Manual5 Ad Code

জামরুল ইসলাম রেজা,

Manual4 Ad Code

​ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:

Manual6 Ad Code

জাতীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি অবজারভার-এর ছাতক উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির।

​২০১১ সালে জাতীয় দৈনিক ডেসটিনি পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন সাজ্জাদ মাহমুদ মনির। দীর্ঘ দেড় দশকের পেশাগত জীবনে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে ছাতক উপজেলার নানা সমস্যা, অনিয়ম, জনদুর্ভোগ, উন্নয়ন কর্মকাণ্ড ও সম্ভাবনা নিয়ে কাজ করে আসছেন।

​মাঠপর্যায়ের সাংবাদিকতার পাশাপাশি তিনি লাইভ সাংবাদিকতার মাধ্যমে অঞ্চলটির মানুষের বিভিন্ন দাবি-দাওয়া ও জনস্বার্থসংশ্লিষ্ট খবর তুলে ধরে পরিচিতি লাভ করেন। জুলাইয়ের আন্দোলনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মুহূর্তে জীবনের ঝুঁকি নিয়ে সরেজমিনে সংবাদ সংগ্রহ ও সরাসরি সম্প্রচারে অংশ নেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার।

​দীর্ঘ ক্যারিয়ারে তিনি দৈনিক যায়যায়দিন, বাংলাদেশ বুলেটিন, বিজনেস টাইমস, সিলেটের কাগজ, সিলেটভিউ, দৈনিক যুগভেরী, দৈনিক জৈন্তা বার্তা, আমার সকাল ও শুভ প্রতিদিনসহ একাধিক জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

Manual3 Ad Code

​সাংগঠনিকভাবে সাজ্জাদ মাহমুদ মনির ছাতক অনলাইন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে ছাতক উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

​নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনির বলেন, “সাংবাদিকতার পেশাগত নীতি ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে ছাতকের সমস্যা, সম্ভাবনা ও জনস্বার্থের বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে আমি সচেষ্ট থাকব।” এ সময় তিনি নতুন দায়িত্ব পালনে সহকর্মী, স্থানীয় প্রশাসন ও ছাতকবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করেন।

Manual4 Ad Code

​এদিকে জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠিত গণমাধ্যমে ছাতক প্রতিনিধি হিসেবে নিয়োগ পাওয়ায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code