শিরোনাম
প্রধানমন্ত্রীর বড়ো মনের পরিচয়, আমজনতার দলের তারেক রহমানকে সফরসঙ্গী করা, এক দারুণ উদ্যোগ ​তিতাসে ৩ দিনব্যাপী তৃতীয় কাব ক্যাম্পুরীর শুভ উদ্বোধন রক্ত দিন, জীবন বাঁচান”: সুনামগঞ্জের জগন্নাথপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী হেফাজতে জৈন্তাপুরের ইউএনও সুনন্দা রায়কে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বদলি কণ্ঠশিল্পী মাহমুদাকে দিয়ে শুরু করে সাংবাদিক সাকিব সুলেরীকে ব্ল্যাকমেইলের চেষ্টা: অটোরিকশার জাল রশিদ উদ্ধার, পল্টন থানায় অভিযোগ বানারীপাড়া বিশারকান্দি ইউনিয়নে বিতর্কিত নিয়োগ আওয়ামীপন্থী ও পরিবারের সদস্যদের মেম্বর হিসেবে দায়িত্ব দেওয়ায় তীব্র ক্ষোভ পিতা-মাতার আনুগত্য এবং তাদের সাথে সদ্ব্যবহার করা সন্তানের ওপর অপরিহার্য >দুধরচকী জগন্নাথপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার রোধ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী হেফাজতে

সিলেট নিউজ ডেস্ক / ৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

Manual4 Ad Code

সিলেট নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জের ফতুল্লার ভুইঘর এলাকার একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ফারজানা ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর স্বামী ও বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের সাবেক শিক্ষার্থী নাজমুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফারজানা ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার জয়কালীপুর গ্রামের বাসিন্দা।
ফারজানার পরিবারের অভিযোগ, আর্থিক বিষয় নিয়ে তাঁর স্বামী বিভিন্ন সময়ে দুর্ব্যবহার ও মারধর করতেন। নির্যাতনের অভিযোগে একপর্যায়ে নাজমুলের বিরুদ্ধে মামলাও করেছিল পরিবার। পরে পারিবারিক সমঝোতার মাধ্যমে ফারজানাকে স্বামীর বাসায় ফিরিয়ে নেওয়া হলে মামলাটি প্রত্যাহার করা হয়।
নিহতের বড় ভাই মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, ঘটনার রাতে নাজমুল ফোন করে ফারজানার আত্মহত্যার খবর দেন। তবে পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, পরিকল্পিত হত্যাকাণ্ড। তাঁরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানিয়েছেন।
ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) গাজী সুমন মাহতাব জানান, ঘটনাস্থলে ফারজানাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাচ্ছে না। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code