শিরোনাম
রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাহারা খাতুনের ইন্তেকালে পরিবেশ মন্ত্রীর শোক

Coder Boss / ৮০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২০

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

এম. এম আতিকুর রহমান ;

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, দেশের প্রথম নারী স্বরাষ্ট্র মন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এমপি এর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বড়লেখা-জুড়ী আসনের সংসদ সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন।

Manual8 Ad Code

এক শোকবার্তায় পরিবেশ মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শের পরীক্ষিত সৈনিক হিসেবে সাহারা খাতুন মানুষের অধিকার আদায়ের সংগ্রামে আজীবন কাজ করে গেছেন এবং দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে আইনীসহ বিভিন্ন প্রকার সাহায্য-সহযোগিতা প্রদান করেছেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি একজন সৎ, দক্ষ ও নিবেদিতপ্রাণ নারী নেত্রীকে হারালো। যা অপূরণীয়।পরিবেশ মন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual5 Ad Code

বাংলা‌দে‌শের প্রথম ম‌হিলা স্বরাষ্ট্রমন্ত্রী‌, আওয়ামী লী‌গের বর্তমান প্রে‌সি‌ডিয়াম সদস্য ও ঢাকা ১৮ আস‌নের সংসদ সদস্য এড‌ভো‌কেট সাহারা খাতুন থাইল্যা‌ন্ডের বাবরুনগ্রাড হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রাত সা‌ড়ে ১১টার দিকে মৃত্যুবরণ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
গত ২ জুন জ্বর, অ্যালার্জিসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে অসুস্থ অবস্থায় সাহারা খাতুনকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ১৯ জুন সকালে তাঁকে আইসিইউতে নেয়া হয়। এরপর তাঁর অধিকতর উন্নত চিকিৎসার জন্য গত ৬ জুলাই চিকিৎসার জন্য তাঁকে থাইল্যান্ড নেয়া হয়। তার পর তিনি থাইল্যা‌ন্ডের বাবরুনগ্রাড হাসপাতা‌লে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় গতরাত ১১:৩০ মিনিটের দিকে মৃত্যুরকোলে ঢলে পড়েন।সাহারা খাতুনের ইন্তেকালে পরিবেশ মন্ত্রীর শোক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code