শিরোনাম
রাজনৈতিক বিশ্লেষক, প্রভাবশালী কলামিস্ট, রাষ্ট্রচিন্তক- অথই নূরুল আমিন লেখালেখি করেছেন ​বানারীপাড়ার চাখার ইউনিয়নে কেমন চেয়ারম্যান চায় সাধারণ মানুষ? বানারীপাড়ায় ব্র্যাক ‘শিখা’র অরিয়েন্টেশন সভা নিয়ে বিতর্ক: মূল স্টেকহোল্ডারদের বাদ দিয়ে ‘প্রহসনের’ সভার অভিযোগ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজার শেরপুরে হাইওয়ে পুলিশের অভিযানে ২২ লাখ টাকার চোরাই পণ্য জব্দ, চালক গ্রেপ্তার রাজধানীর তুরাগ থানায় দায়ের করা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাশ্বত দত্তর বিরুদ্ধে অভিযোগ সিলেটের স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ সু-সন্তান নির্মানে! হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র ১০টি নির্দেশনা বাবা মায়ের মেনে চলা উচিৎ! দেশের জেলা-উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ: প্রেক্ষিত ঝিনাইদহ জেলা ​বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের সন্ধ্যা নদীতে নোঙর করা ড্রেজার ও বলগেট জাহাজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের জরুরী পদগুলো পুনরায় সংশোধন।

Coder Boss / ৭৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

Manual8 Ad Code

 

রিপন মিয়া মৌলভীবাজার বিশেষ প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলার স্থানীয় ও জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং নবাগত ও মূলধারার সাংবাদিকতার সাথে সংশ্লিষ্টদের সমন্বয়ে গঠিত মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব । দীর্ঘদিন ধরে সুষ্ঠ তথ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই প্রেসক্লাব। ১৫ জুলাই দুপুরে স্থানীয় একটি রেস্তোরাঁর কনফারেন্স হলে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয় ।

এতে উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে শাহনেওয়াজ চৌধুরী সুমনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করাসহ অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ কার্যনির্বাহী পদ প্রেসক্লাবটির নিজস্ব কার্যক্রমকে আরো গতিশীল করতে পুনরায় সংশোধন করা হয় ।

Manual6 Ad Code

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সুনামের সাথে সংবাদ সংশ্লিষ্টদের নিয়ে কাজ করছে কিন্তু সাধারণ সম্পাদকের বিরুদ্ধে নানা অপকর্মের সংশ্লিষ্টতা থাকায় তাকে প্রেসক্লাবটির সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সংবিধানের বিশেষ ধারা অনুসারে অব্যাহতি দেয়াসহ প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয় ।

Manual3 Ad Code

এরপর অন্য একজন কার্যনির্বাহী সদস্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হলেও সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় নানা জটিলতা দেখা দেয় । যুগ্ম সাধারণ সম্পাদক পদটিতেও সংবিধানের ধারা লংঘনের কারণে শুধুমাত্র উক্ত পদটি থেকে তাকে অপসারণ করা হয় ।

তাই প্রেসক্লাবটির কার্যক্রমকে আরো শক্তিশালী করতে এবং চলমান সমস্যা নিরসনের লক্ষ্যে জরুরী বর্ধিত সভা অনুষ্ঠিত হয় । উক্ত সভায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি জিতু তালুকদারের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা উপদেষ্টা শ. ই সরকার জবলু, প্রেসক্লাবটির সিনিয়র সহ-সভাপতি মোঃ তাজুদুর রহমান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলা শাখার সভাপতি বেলাল তালুকদার, প্রেসক্লাবের সহ-সভাপতি আবুজার রহমান বাবলা, সিনিয়র সাংবাদিক মামুনুর রহমান চৌধুরী মসু ।

এছাড়াও এতে উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রহমান বাপ্পি, অর্থ সম্পাদক এম এ রুমান আহমেদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজমুল বারী সোহেল, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল শুকুর, সহ: আইন বিষয়ক সম্পাদক এনামুল আলম প্রমুখ ‌।

অতিথি সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন, দেলোয়ার হোসেন তরফদার ও এস এম কিবরিয়া। প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আলী, ইমরান আহমদ,শিরিন আক্তারসহ আরো অনেকেই ।

Manual4 Ad Code

মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের জরুরী বর্ধিত সভায় গত এক বছরের বার্ষিক আয় ব্যয় উপস্থাপনসহ উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমনকে সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রহমান বাপ্পীকে যুগ্ম সাধারণ সম্পাদক, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজমুল বারী সোহেলকে সাংগঠনিক সম্পাদক, সহ: আইন বিষয়ক সম্পাদক
এনামুল আলমকে আইন বিষয়ক সম্পাদক, সদস্য ইমরান খানকে দপ্তর সম্পাদক নির্বাচিত করা হয় ।

Manual4 Ad Code

পরিশেষে নবনির্বাচিত সাধারণ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী সুমন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব তাকে অর্পণ করায় সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সংগঠনের অসমাপ্ত কাজগুলোকে সম্পন্ন করতে সবার সহযোগিতাও কামনা করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code