শিরোনাম
দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী নিয়োগ জালিয়াতি ও চাঁদাবাজিসহ তিনজন শিক্ষকের বেতন বন্ধের মামলায় রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কবিতার নাম : দেশপ্রেমিক ইশরাক পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত! দুধরচকী ছাহেব জগন্নাথপুরে ইউপি সদস্য নাজমিনা আক্তার মিনার বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ বানারীপাড়ায় নদীর পশ্চিম পারের ৫ ইউনিয়নের পূজা মন্ডপ পরিদর্শন ও উপহার সামগ্রী বিতরণ করলেন এমপি এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু  ইশরাক হোসেন ঢাকার রাজনীতি অঙ্গনে সবচেয়ে সক্রিয়, আরো যোগ্য স্থানে বসাবে বিএনপি ঘাটাইলে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন: ইউএনও’র দূরদর্শী নেতৃত্বে সফল সূচনা
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ

Coder Boss / ১০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

Manual5 Ad Code

স্টাফ রিপোর্টার:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলার খান চা বাগানের চা শ্রমিকদের মধ্যে ৩৫০টি শাড়ি উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। শ্রম ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ২টায় খান চা বাগান মিলনায়তনে এ শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

Manual5 Ad Code

এদিকে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মন্ত্রীর উদ্যোগে জৈন্তাপুর উপজেলার চা শ্রমিকদের মধ্যে মোট ১ হাজার ৭০০টি শাড়ি বিতরণ করা হয়েছে। পাশাপাশি উপজেলার ২১টি পূজামণ্ডপে প্রতিটিতে ৫৭০ কেজি করে চাল বরাদ্দ ও বিতরণ করা হয়।

 

খান চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক জশুধন বারেকের সঞ্চালনায় এবং বাগানের ব্যবস্থাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিকনাগুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, চিকনাগুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী মছদ্দর আলী।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শাহাজাহান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের জৈন্তাপুর উপজেলা সভাপতি ও সিলেট গ্যাস ফিল্ডস কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি প্রদীপ কুমার শর্মা, জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান আহমদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং খান চা বাগান পঞ্চায়েত কমিটির নেতারা।

 

Manual5 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মছদ্দর আলী বলেন, “ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সব ধর্মের মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্ব। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা শ্রমিকদের মধ্যে উপহারসামগ্রী বিতরণের এ উদ্যোগ ধর্মীয় সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত।”

Manual2 Ad Code

 

তিনি আরও জানান, নিজের ব্যক্তিগত উদ্যোগে চিকনাগুল ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক সহযোগিতা করেছেন।

অনুষ্ঠান শেষে খান চা বাগানের শ্রমিকদের হাতে ৩৫০টি শাড়ি তুলে দেওয়া হয়। উপহার পেয়ে শ্রমিকদের মধ্যে উৎসবের আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এ ধরনের উদ্যোগ চা শ্রমিকদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদারে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code