শিরোনাম
খাদিমপাড়ায় চার লাখ টাকা নিয়ে বেরিয়ে অপহৃত সুমন, মুক্তিপণ দিয়ে উদ্ধার ইসলামে সদকা বা দান-সদকার ফজিলত অপরিসীম ফেসবুক পোস্টে সাংবাদিক আজমলের আত্মকথন, ‘আমি কি সত্যিই থেমে যাব? চারদিকে চলছে নষ্ট রাজনীতির শুধুই দুর্গন্ধ, শুধুমাত্র সুবিধাভোগীদের নাকের ডগায় কস্তুরির সুঘ্রাণ জৈন্তাপুরে নাগরিকত্ব সনদ নিতে গিয়ে মহিলা কর্মীর সঙ্গে বাগবিতণ্ডা, যুবকের বিরুদ্ধে অভিযোগ ‘মানুষের কথা বলতে গিয়ে একদিন একা হয়ে গেলে সাহস দেবে কে?’—সাংবাদিক আজমলের আক্ষেপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বনাম বিরোধী দল সমাচার ও তৃণমূল জনগণের আর্থিক উন্নয়ন প্রসঙ্গে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত ​বানারীপাড়ায় জম্বদ্বীপ চাইনিজ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে ব্রাম্মনকাঠী চ্যাম্পিয়ন কওমি মাদরাসায় শিক্ষার্থীদের সুরক্ষায় সংস্কারের পরামর্শ হাফিজ মাছুম আহমদ দুধরচকীর
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

খাদিমপাড়ায় চার লাখ টাকা নিয়ে বেরিয়ে অপহৃত সুমন, মুক্তিপণ দিয়ে উদ্ধার

Coder Boss / ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানাধীন বটেশ্বরের রণকেলী হাউজিং এলাকায় সুমন আহমদ (৩২) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করে তার কাছ থেকে নগদ টাকা, মোটরসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গুরুতর আহত সুমন আহমদ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

রোববার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে চুয়াবহর, বটেশ্বরস্থ রণকেলী হাউজিংয়ের ব্রিজের ওপর এ ঘটনা ঘটে বলে শাহপরাণ (রহ.) থানায় দায়ের করা লিখিত অভিযোগে দাবি করেছেন সুমনের মা মোছাঃ নেওয়া বেগম।

 

Manual6 Ad Code

অভিযোগে ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন—ইমরান আহমদ ওরফে টেরা, তরিকুল ইসলাম, হারুন আহমদ, সাহেদ আহমেদ, সৌরভ আহমদ ও মানিক মিয়া।

 

Manual3 Ad Code

লিখিত অভিযোগে নেওয়া বেগম দাবি করেন, একটি প্রাইভেট কার কেনার উদ্দেশ্যে সুমন আহমদ বাড়ি থেকে নগদ চার লাখ টাকা নিয়ে সিলেট শহরের দিকে যাচ্ছিলেন। বটেশ্বর বাজার এলাকায় পৌঁছালে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তার পথরোধ করে তাকে জোরপূর্বক আটক করে প্রথমে (( রণকেলী হাউজিংয়ের ব্রিজের ওপর) নিয়ে যায় ও পরে নির্জন স্থানে নিয়ে যায়।

 

অভিযোগে আরও বলা হয়, সেখানে সুমনের গলায় চাকু ধরে তার ব্যবহৃত একটি মোটরসাইকেল, আইফোন এবং সঙ্গে থাকা নগদ চার লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে একটি প্রাইভেট কারে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এ সময় লোহার রড, জিআই পাইপ, হকিস্টিক ও লাঠিসোটা দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ করা হয়েছে।

 

একপর্যায়ে সুমনকে ছেড়ে দেওয়ার বিনিময়ে আরও এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে সুমনের বন্ধু ইবাদুল্লাহর ব্যাংক হিসাব থেকে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের হিসাবে এক লাখ টাকা পাঠানো হয় বলে দাবি করেন বাদী।

 

অভিযোগে নেওয়া বেগম আরও বলেন, পরে আশপাশের লোকজনের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় সুমনকে খাদিমপাড়ার ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

Manual5 Ad Code

 

ঘটনার পর আহত অবস্থায় সুমন হাসপাতালে চিকিৎসাধীন থাকায় এবং তার কাছ থেকে ঘটনার বিস্তারিত তথ্য ও অভিযুক্তদের পরিচয় জানতে সময় লাগায় থানায় অভিযোগ দায়েরে কিছুটা বিলম্ব হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

Manual4 Ad Code

এ বিষয়ে শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

তবে অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code