শিরোনাম
সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের পরিচিতি সভা অনুষ্ঠিত।

Coder Boss / ১০০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

নবীগঞ্জ প্রতিনিধি :

জাতীয় অনলাইন প্রেসক্লাবের সিলেট বিভাগীয় সমন্বয়ক ও আজকের সিলেট’র প্রধান সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার বলেছেন, ‘তথ্য-প্রযুক্তির এই যুগে অনলাইন গণমাধ্যম প্রত্যেকের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বর্তমান সময়ে সবচেয়ে দ্রুত সময়ে সঠিক ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করছে অনলাইন গণমাধ্যম। অনলাইন সাংবাদিকতা এখন প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে। তাই এখন সময় এসেছে অনলাইন সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার। আর সারা দেশের অনলাইন সাংবাদিকদের একই প্লাটফর্মে আনতে কাজ করছে জাতীয় অনলাইন প্রেসক্লাব। তাই অনলাইন সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হতে হবে।’

বৃহষ্পতিবার বিকেলে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অনলাইন গণমাধ্যমে যারা কাজ করেন তাদের বেশীর ভাগই বয়সে তরুণ। অনেকেই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আবার মফস্বলে প্রবীন যারা কাজ করেন তাদের অনেকেই প্রযুক্তির সাথে খুব বেশী অভ্যস্থ নন। তাই পেশাগত মানোন্নয়নে প্রশিক্ষনের বিকল্প নেই। আমাদেরকে আরো বেশী বেশী করে প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে পেশাগত মানোন্নয়ন করতে হবে।

Manual7 Ad Code

তিনি বলেন, বাংলাদেশে অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের এক প্লাটর্মে ঐক্যবদ্ধ করতে ২০১৪ সালের ৬ জুলাই বার্তা সংস্থা আবাসের প্রতিষ্ঠাতা ও বর্তমান আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বারকে আহবায়ক ও বিজয় নিউজ টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক শামসুল আলম স্বপনকে সদস্য সচিব করে জাতীয় অনলাইন প্রেসক্লাব প্রতিষ্টিত হয়। সুতরাং অনলাইন গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধভাবে জাতীয় অনলাইন প্রেসক্লাবের পতাকাতলে সমবেত হতে হবে। এখানে বিভ্রান্তির কোন অবকাশ নেই।

নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি বুলবুল আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফাহাদ আহমদের সঞ্চালনায় এ সভা অনুষ্টিত হয়।
এতে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সহ-সভাপতি সোহেল আহমদ (জে টিভি) ও মোঃ তাজুল ইসলাম (দৈনিক আমার হবিগঞ্জ), সহ-সাধারন সম্পাদক আবু জাফর রুমন (আজকের সিলেট ডটকম), তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন (স্টাফ রিপোর্টার ক্রিয়েটিভ নিউজ বিডি ডটকম), ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক আব্দুর রহমান পারভেজ (দৈনিক ভোরের বাংলা), কোষাধ্যক্ষ এহিয়া আহমদ (প্রাইভেট ডিটেকটিভ), প্রচার সম্পাদক এম. রহিম ( জকিগঞ্জ টাইম), পাঠাগার ও প্রকাশনা সম্পাদক জুয়েল আহমদ (দৈনিক প্রভাতি খবর),

Manual6 Ad Code

সাধারণ সদস্য- দৈনিক বিশ্ব মানচিত্র নবীগঞ্জ প্রতিনিধি ফরহাদুজ্জামান মুহিদ, সিলেট২৪ লাইভ ডটকম নবীগঞ্জ প্রতিনিধি বদরুজ্জামান শিপন, ক্রিয়েটিভ নিউজ সংবাদদাতা তাজুল ইসলাম, সাংবাদিক আব্দুস সামাদ আজাদ, শাহাব উদ্দিন, রিপন মিয়া প্রমুখ।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code