শিরোনাম
​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কেউ একজন আমাকে ভালবাসুক

Coder Boss / ৯১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২০

Manual3 Ad Code
রুদ্র অয়ন
ঢাকা, বাংলাদেশঃ
 
একচিলতে ভালবাসার প্রত্যয়ে
কত শত দূর্গমপথ গিয়েছি মাড়িয়ে,
রাত্রির বুকে এঁকেছি
নিশাচর আলোর আল্পনা,
তবু কেউ বাসেনিভাল আমায়। 
 
যে প্রতিশ্রুতি দিয়ে
ভালবাসার কথা বলেছিলো
আজ সেও উবে যাওয়া 
কর্পূরের মত,
আমার জীবন থেকে
গিয়েছে হারিয়ে! 
 
কখনও কেউ
ভালোবাসেনি আমায়। 
 
দেখেনি কেউ
অবহেলায় অযত্নে
কত শত দিবস রজনী
পড়ে আছে জমা। 
 
কেউ একটা লালগোলাপ দিয়ে
ভালবাসার কথা বলিনি কখনও।
 
কেউ বলেনি
ভালবাসলে লাল গোলাপ
দিতে হয়
রাতের চোখে এঁকে দিতে হয়
প্রেমময় ভালবাসার কাজল। 
ক’টা সমুদ্দুর রাখতে হয়
বুকের গহীনে।
 
কেউ কখনও
ভালোবাসেনি আমায়। 
 
কাউকে আমিও
পারিনি বোঝাতে,
আমারও বড্ড ইচ্ছে হয়
চোখে চোখ রেখে
ঘনিষ্ঠ হয়ে কারও সাথে বসি
হাতের মুঠোয় রাখি হাত;
ভাললাগা ভালবাসার আবেশে
কাটিয়ে দেই অনেকটা সময়। 
 
হাতে হাত বেঁধে হাঁটি,
আড্ডা -গল্প করি,
হঠাৎ বৃষ্টিতে ভিজি দু’জনে। 
 
আমারও খুব ইচ্ছে করে
অপেক্ষা করতে করতে
কারও জন্যে
অভিমান নিয়ে বসে থাকি। 
 
সে আসুক 
মেঘের আড়ালে লুকিয়ে থাকা
একফালি রোদ্দুর হয়ে ;
আমাকে ছুঁয়ে
অভিমান গুলো
ভেঙে করুন গুড়ো গুড়ো। 
 
আমারও ইচ্ছে করে
কেউ একজন আমাকে
নিজের করে ভাবুক
আমার আমিকে 
তার নিজের করে নিক
ভালবাসার চাদরে কেউ একজন
আমাকে জড়িয়ে রাখুক।
 
আমারও ইচ্ছে করে
কেউ একজন আমাকে 
ভালবাসুক ভীষণ ভালবাসুক।    
 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code