শিরোনাম
​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তালায় করোনাকে জয় করলেও ক্যান্সারের কাছে হার মানতে হল শিশু রিয়াদ কে

Coder Boss / ৭৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২০

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

তালা সাতক্ষীরা প্রতিনিধি:

Manual6 Ad Code

তালায় করোনা জয় করলেও ব্লাড ক্যান্সারের কাছে হেরে গেল শিশু রিয়াদ হোসেন (১৪)। শুক্রবার রাতে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। সপ্তম শ্রেণির ছাত্র রিয়াদ হোসেন তেঁতুলিয়া ইউনিয়নের কলিয়া গ্রামের মোঃ তবিবুর রহমান মোড়লের ছেলে।
জানা গেছে, রিয়াদ হোসেন দীর্ঘদিন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন ছিল। চিকিৎসা শেষে নিজ বাড়িত অবস্থান করছিল সে। হঠাৎ শরীরে করোনা উপসর্গ দেখা দেয়ায় গত ২৭ মে করোনা পরীক্ষার জন্য তার নমুনা তালা হাসপাতালের মাধ্যমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে গত ৩০ মে রিয়াদের করোনা পজেটিভ রিপোর্ট আসে। এরপর থেকে শিশু রিয়াদ আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করে। পরবর্তীতে গত ১২ জুন শিশু রিয়াদের নমুনা পুনরায় পরীক্ষার জন্য প্রেরণ করা হয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় থেকে তার করোনা নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু মরণব্যধি ক্যান্সার তার পিছু ছাড়েনি। চিকিৎসা অব্যাহত থাকলেও শেষ রক্ষা হয়নি তার। শুক্রবার রাতে ঢাকার মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রিয়াদ। দুই ভাইয়ের মধ্যে রিয়াদ ছিল বড়। এদিকে শনিবার সকালে বেদনা বিধূর পরিবেশে তালার কলিয়া গ্রামের নিজ বাড়িতে জানাযা শেষে পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

(বার্তা প্রেরক,ইলিয়াছ হুসাইন)

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code