শিরোনাম
​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আসুন যার যার অবস্থান থেকে সহযোগীর হাত বাড়াই

Coder Boss / ৪৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২০

Manual5 Ad Code

পলাশ পাল স্টাফ রিপোর্টারঃ

আবুল মনসুরের বয়স ২৮ বছর। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি সে। ৩ ভাই ৪ বোনসহ তাঁর পরিবারের সদস্য সংখ্যা ৯ জন। ১৩ বছর বয়স থেকে সংসারের হাল ধরে এপর্যন্ত নিজের প্রচেষ্ঠা ও স্থানীয়দের সহায়তায় এক বোনের বিয়ে দিতে পেরেছে। মাথার উপর আরো ৩ বোনের বিয়ে দেওয়ার দায়িত্ব। এতো অল্প বয়সে সংসারের দায়িত্বের বোঝা নিয়েও চলছিল তার জীবন সংগ্রাম। এরই মধ্যে এক দুঃসংবাদে এই অসহায় ও দরিদ্র পরিবারে নেমে এসেছে অনিশ্চয়তা।

মাত্র ২৮ বছর বয়সে আবুল মনসুরের কিডনি বিকল হয়ে গেছে। এমন খবরে দিশেহারা হয়ে পড়েছে পুরো পরিবার। পৈত্রিক ভিটা ছাড়া কোনো সম্পদও নেই যে তাঁর দরিদ্র পিতা এতো ব্যয়বহুল চিকিৎসা করাবেন। অসহায় পিতা-মাতা, ভাই-বোনের সামনে তাদের প্রিয় আবুল মনসুর ধুকে ধুকে মারা যাবে এমন চিন্তায় দিনযাপন করছে পুরো পরিবার। পরিবারের সদস্যদের মুখে খাবার তুলে দিতে বৃদ্ধ পিতা বাধ্য হয়ে অন্যের বাড়িতে কাজ করছেন।

Manual7 Ad Code

চিকিৎসকের ভাষ্যমতে, আবুল মনসুরের কিডনি ডায়ালাইসিস ও প্রতিস্থাপন করে তার চিকিৎসা করতে হবে। ভালো চিকিৎসা পেলে দ্রুত সুস্থ হয়ে আবারো এই অসহায় পরিবারের হাল ধরতে পারবে সে। তার চিকিৎসার জন্য ১০-১১ লক্ষ টাকার প্রয়োজন। সমাজের বিত্তবান ব্যাক্তিরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আবুল মনসুরের পরিবারের পাশে দাঁড়ালে হয়তো মহান সৃষ্টিকর্তার দয়ায় বেঁচে যাবে একটি পরিবার। নিশ্চয়ই সকলের সহযোগিতার প্রতিদান শেষ বিচারের দিন মহান সৃষ্টিকর্তা আপনাকে-আমাকে দিবেন।

আবুল মনসুরকে সহায্য করতে পারেন নিম্নোক্ত উপায়ে।

Manual3 Ad Code

হিসাবের নাম : হাসনা বেগম (মনসুরের বোন)
হিসাব নম্বর : ৫৮১৫৬০১০০৯৩৭০
সোনালী ব্যাংক, রাজনগর শাখা, মৌলভীবাজার।

বিকাশ (পার্সোনাল) : ০১৭৩৪-৫৭৪৩৭৫

Manual4 Ad Code

পরিবারের সাথে যোগাযোগ করেও সহায়তা করতে পারেন।
ঠিকানাঃ শত্রুমর্দন (রফিক মিয়ার বাড়ী), ডাক ও ইউনিয়নঃ পাঁচগাঁও, উপজেলা: রাজনগর, জেলা- মৌলভীবাজার। ০১৭৩৪-৫৭৪৩৭৫

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code