শিরোনাম
​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

নিরাপদ স্বাস্থ্য রক্ষায় সামাজিক সংগঠন’র সাপ্তাহিক বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী সম্পন্ন

Coder Boss / ৫০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

Manual5 Ad Code

 

কুলাউড়া প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় প্রচলিত সামাজিক সংগঠনগুলোর মধ্যে অন্যতম “নিরাপদ স্বাস্থ্য রক্ষায় সামাজিক সংগঠন”।

গতকাল ১৮ সেপ্টেম্বর শুক্রবার, কামারকান্দি সামাজিক সংগঠনের আয়োজনে কামারকান্দি বাজারে উক্ত সংগঠনের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পরিচালনা করা হয়।

“নিরাপদ স্বাস্থ্য রক্ষায় সামাজিক সংগঠন” প্রতি শুক্রবার কুলাউড়া উপজেলার বিভিন্ন অঞ্চলে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পরিচালনা করে থাকে বলে জানান সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সাইদুর রহমান চৌধুরী।

Manual2 Ad Code

তিনি বলেন এই রক্তদান কর্মসূচি করার মুল উদ্দ্যেশ্য হচ্ছে প্রতিটি ঘরে ঘরে রক্তদাতা তৈরী করা।

Manual5 Ad Code

জনাব সাইদুর রহমান চৌধুরী জানান উক্ত কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে আর্থিক ব্যয় হলেও জনসাধারণের কাছ থেকে অর্থ নেয়া হবে না। সংগঠনের পক্ষ থেকে খরচ বহন করা হবে।এক্ষেত্রে সংগঠনের ফান্ড অপ্রতুল হলে তিনি ব্যক্তিগত অর্থ ব্যয়ে এধরনের ক্যাম্পেইন বাস্তবায়ন করবেন।
কামারকান্দি বাজারের কর্মসূচিতে প্রায় ৩ শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।তন্মধ্যে প্রায় ২২০ জন রক্তদান করতে আগ্রহী।

Manual1 Ad Code

উক্ত কর্মসূচীতে উপস্থিতদের মধ্যে নিরাপদ স্বাস্থ্য রক্ষায় সামাজিক সংগঠন’র সাধারন সম্পাদক জনাব জসিম উদ্দিন(এক মুসাফির) বলেন এই কর্মসূচি দ্বারা কুলাউড়ার প্রতিটি অঞ্চলের সবার রক্তের গ্রুপ নির্ণয় করে রক্তদাতা তৈরি করা হবে।
সমাজের অসচ্ছল পরিবারের বিপদে সংগঠনটি পাশে থাকবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
সংগঠনের অন্যান্যরা একই সুরে বলেন কুলাউড়া উপজেলার সব ধরনের ভালো কাজ গুলোতে যথাসাধ্য অংশগ্রহন করার চেষ্টা করবে “নিরাপদ স্বাস্থ্য রক্ষায় সামাজিক সংগঠন।

Manual2 Ad Code

“অন্যের প্রয়োজনে পাশে থাকুন
নিজের প্রয়োজনে পাশে পাবেন”
স্লোগান কে বুকে ধারণ করে উক্ত কর্মসূচীতে আরোও উপস্থিত ছিলেন
হাবিবুর রহমান(পরিবেশ বিষয়ক সম্পাদক), শিমুল কুর্মী(সিনিয়র সদস্য), তৌহিদুল ইসলাম তায়েফ(সাংগঠনিক সম্পাদক), আলীম উদ্দিন(সিনিয়র সদস্য), রুবেল হোসেন(প্রচার সম্পাদক), হোসনা খান(সদস্য), জান্নাতুল ইসলাম সাথী(সদস্য), রিয়াদুল ইসলাম সাজু(সদস্য), আহমেদ হোসাঈন জামিল(সদস্য), রেদওয়ান আহমেদ(সদস্য)।নিরাপদ স্বাস্থ্য রক্ষায় সামাজিক সংগঠন'র সাপ্তাহিক বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী সম্পন্ন

“নিরাপদ স্বাস্থ্য রক্ষায় সামাজিক সংগঠন” ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন “কামারকান্দি যুব সমাজের সভাপতি,সম্পাদক সহ সকল দায়িত্বশীল নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code