শিরোনাম
আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দুস্কৃতিকারীদের কালো থাবা থেকে তাড়াইল উপজেলা আ’লীগ রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

Coder Boss / ৪৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২০

Manual6 Ad Code

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

Manual7 Ad Code

বাংলাদেশ আ’লীগ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখাটি দুষ্কৃতিকারীদের কালো থাবা থেকে রক্ষার্থে এবং জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফখরুল আলম মুক্তার নি:শর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।দুস্কৃতিকারীদের কালো থাবা থেকে তাড়াইল উপজেলা আ'লীগ রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

Manual8 Ad Code

জানা যায়, মঙ্গলবার (৬ অক্টোবর ২০২০) বেলা ৩টায় উপজেলা আ’লীগের কার্যালয়ের সামনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তাড়াইল উপজেলা ছাত্র লীগের আয়োজনে মানববন্ধনে বক্তারা বলেন, তাড়াইল উপজেলা আ’লীগকে ধ্বংস করার জন্য একটি কুচক্রীমহল উঠেপড়ে লেগেছে। ঐ সমস্ত দুষ্কৃতীকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি আমরা। জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি ফখরুল আলম মুক্তাকে গ্রেফতার করার বিষয়টি আমরা মানি না মানব না। বক্তারা আরো বলেন, ষড়যন্ত্রকারীদের কালো থাবা থেকে তাড়াইল উপজেলা আ’লীগকে রক্ষা করতে হবে।

এ সময় উপস্হিত ছিলেন, আ’লীগ নেতা হামিদুল আলম চৌধুরী নিউটন, উপজেলার জাওয়ার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ নেতা জিয়াউর রহমান,দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ নেতা গোলাপ হোসেন ভুঁইয়া, তাড়াইল উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির ভুঁইয়া, তাড়াইল উপজেলা কৃষকলীগ সভাপতি ইসলাম উদ্দিন ফয়সাল এবং উপজেলা আ’লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্ব-স্হরের মানুষ উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন।

Manual8 Ad Code

উল্লেখ্য, গত রোববার (৪ অক্টোবর) রাত ১০ টার দিকে তাড়াইল বাজার এলাকা থেকে র‌্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের অপারেশনাল টিমটি অভিযান পরিচালনা করে একটি বিদেশী রিভলবারসহ সাবেক জেলা ছাত্র লীগের সহ-সভাপতি ফখরুল আলম মুক্তাকে (৩৩) আটক করেছে। ফখরুল আলম মুক্তার নিঃশর্ত মুক্তির দাবীতে ও দুষ্কৃতিকারীদের কালো থাবা থেকে তাড়াইল উপজেলা আ’লীগকে রক্ষার্থে উক্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয়েছে।

আল মামুন খান
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
তারিখ:০৬-১০-২০২০ খ্রি
০১৭১৩-৫০৮০৯৮

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code