শিরোনাম
আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনায় সন্তুষ্টি ও ভূয়সী প্রশংসা উপসচিবের

Coder Boss / ৩৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

Manual8 Ad Code

যশোর জেলা প্রতিনিধি:

Manual8 Ad Code

যশোর কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ছরোয়ার হোসেন । ১০ অক্টোবর শনিবার তিনি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন মনিটরিং করতে এসে ডাক্তার ও সেবিকাদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স “হেলথ মিনিস্টারস ন্যাশনাল অ্যাওয়ার্ড-২০১৯” অর্জন করায় ডাক্তার ও সেবিকাদের ভূয়সী প্রশংসা করেন। আগামীতে ন্যাশনাল অ্যাওয়ার্ডের ধারাবাহিকতা ধরে রাখার জন্য স্বাস্থ্য সেবার প্রতি আরও যত্নশীল হতে আহ্বান জানান।

Manual5 Ad Code

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, যশোর জেলা সিভিল সার্জন শেখ আবু শাহীন।এ সময় উপস্থিত ছিলেন আরএমও ডাক্তার জাহিদুর রহমান সোহেল, জুনিয়র কনসালটেন্ট (গাইনী) ডাক্তার ফারহানা শবনম, সহকারী ডেন্টাল সার্জন ডাক্তার শের আলী, মেডিকেল অফিসার আহসানুল মিজান রুমী, ইমারজেন্সি মেডিকেল অফিসার ডাক্তার প্রদীপ্ত চৌধুরী, মেডিকেল অফিসার ডাক্তার অদিতি সরকারসহ অন্যান্য ডাক্তার ও নার্সরা।

প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব ছরোয়ার হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখার সময় হাসপাতালে রোগীদের জন্য স্থাপন করা লাইব্রেরী, পেপার স্ট্যান্ড, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থার পাশাপাশি বিনোদনের জন্য টেলিভিশন দেখে খুশি হন। এ সময় তিনি আরও বলেন, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইতিমধ্যেই মডেল স্বাস্থ্য কমপ্লেক্সে পরিণত হতে চলেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, আগামী ১৭ অক্টোবর পর্যন্ত এ উপজেলার প্রায় ২৮ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code