শিরোনাম
আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী নিয়োগ জালিয়াতি ও চাঁদাবাজিসহ তিনজন শিক্ষকের বেতন বন্ধের মামলায় রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কবিতার নাম : দেশপ্রেমিক ইশরাক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাল্যবিবাহ প্রদানকারী পরিবারের কোমর ভেঙ্গে দেয়া হবে: মনিরামপুরের ইউএনও

Coder Boss / ৪৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০

Manual5 Ad Code

সুমন, যশোর প্রতিনিধি:

Manual2 Ad Code

জেলা তথ্য অফিস যশোর কর্তৃক আয়োজিত ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) ‘ শীর্ষক প্রকল্পের আওতায় সমাজের নেত্রীস্থানীয় ব্যক্তিবর্গের অংশগ্রহণে মণিরামপুর উপজেলার ভোজগাঁতি ইউনিয়ন পরিষদ মিলানায়তনে দিনব্যাপি এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। ভোজগাঁতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে উক্ত ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সৈয়দ জাকির হাসান, এছাড়া রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার জনাব অনুপ কুমার বসু ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব সাধন কুমার দাস। সকাল ১০ টায় স্বাগত বক্তব্য প্রদান করার মাধ্যমে ওরিয়েন্টেশন কর্মশালা শুরু করেন সিনিয়র তথ্য অফিসার জনাব এ, এস,এম কবীর।

প্রধান অতিথি সৈয়দ জাকির হাসান বলেন,” বাল্য বিবাহ রোধে মণিরামপুরে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, বাল্যবিবাহ প্রদানকারী পরিবারের কোমর ভেঙ্গে দেয়া হবে”।

Manual7 Ad Code

সহকারী তথ্য অফিসার জনাব এলিন সাঈদ-উর রহমানের সঞ্চালনায় রিসোর্স পারসন ও বক্তারা যৌতুক,বাল্যবিবাহ, জঙ্গীবাদ, মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মার্তৃত্ব, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ, শিশু ও নারীর অধিকার প্রভৃতি বিষয়ে বক্তব্য তুলে ধরেন। বিকাল ৩ টায় সভাপতির সমাপনীর বক্তব্যের মধ্যদিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা শেষ হয়।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code