শিরোনাম
​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ওসমানীনগরের একজনসহ ৩ ছিনতাইকারীদের পিটিয়ে পুলিশে দিল জনতা

Coder Boss / ৬৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২০

Manual2 Ad Code

রাজা মিয়া বিশেষ প্রতিনিধিঃ

Manual5 Ad Code

সিলেটে তিন ছিনতাইকারীকে পিটিয়ে তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পিরোজপুর শাপলা গেটের সামনে এ ঘটনা ঘটে।

Manual6 Ad Code

আটকরা হল- সুনামগঞ্জ জেলার মোহাম্মদপুরের আব্দুল আজিজের ছেলে আবুল মিয়া (২৯), সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর গজিয়া গ্রামের কাঞ্চন মিয়ার ছেলে মাছুম মিয়া (২৪) ও সিলেটের দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের কবির মিয়ার ছেলে মো. রুবেল (২৪)।

স্থানীয়রা জানান, ছিনতাইকারীরা যাত্রী বেশে অটোরিকশায় উঠে এক যুবকের মোবাইল ফোন ছিনতাই করে পালানোর চেষ্টা করে। তাদের ধাওয়া করে পুরান তেতলী বাইপাস থেকে আটক করেন স্থানীয়রা। পরে স্থানীয়রা ছিনতাইকারীদের মারধর করে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

Manual5 Ad Code

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার ওসি আখতার হোসেন বলেন, হৃদয় মিয়া নামে এক যুবককে অটোরিকশায় তুলে মোবাইল ও টাকা ছিনতাই করে পালানোর সময় তিন ছিনতাইকারীকে আটক করে পিটিয়ে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। তাদের কাছ থেকে অভিযোগকারীর মোবাইলসহ ৩টি মোবাইল ফোন ও টাকা জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।

ওসি জানান, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী। তাদের বিরুদ্ধে এসএমপির কোতোয়ালি মডেল থানায় তিনটি ও নগরীর এয়ারপোর্ট থানায় একটি মামলা রয়েছে।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code