শিরোনাম
​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জুড়ীতে ৩টি সেতু উদ্বোধন ও ভিন্ন প্রকল্পের ভিত্তিস্থাপন করেন পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন

Coder Boss / ৬৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০

Manual7 Ad Code

এম. এম আতিকুর রহমান ঃ

Manual3 Ad Code

মৌলভীবাজারের জুড়ীতে একটি সেতুর উদ্বোধন, দুইটি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তনমন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি। আজ ৫ নভেম্বর বৃহস্পতিবার দিনভর জুড়ী উপজেলার বিভিন্ন স্থানে বেশ কয়েকটি কর্মসূচীতে তিনি অংশগ্রহণ করেন।

সকাল সাড়ে ১১টায় জুড়ী-বড়লেখা রোডে নির্মিত জাঙ্গিরাই সেতুর উদ্বোধন, দুপুর ১২টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ, সাড়ে ১২টায় জুড়ী কামিনীগঞ্জ বাজারে স্থানীয় দিশারী সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন মাননীয় মন্ত্রী। দুপুর দেড় ঘটিকায় উপজেলার সাগরনাল ইউনিয়নের কয়লাঘাটে জুড়ী নদীর উপর সেতু নির্মাণ কাজের এবং পরে বৃন্দারঘাটে জুড়ী নদীর উপর সেতু নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তন মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি।
এ সকল কর্মসূচীতে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা বদরুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুক আহমদ চেয়ারম্যান, জুড়ী থানার ওসি সন্জয় চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন,
উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী, দিশারী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আব্দুস সহিদ চৌধুরী খুশী, উপেলাা যুবলীগ সভাপতি মামুনুর রশীদ সাজু, সহ সভাপতি আহমদ কামাল অহিদ, সাধারন সম্পাদক শেখরুল ইসলাম, সাগরনাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহীন আহমদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাব উদ্দিন সাবেল, সাধারন সম্পাদক ইকবাল ভুইয়া উজ্জ্বল, কলেজ ছাত্রলীগের সভাপতি আদনান আশফাক, সাধারন সম্পাদক গৌতম দাস প্রমুখ। এছাড়া প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code