শিরোনাম
​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

চুনারুঘাটে মাদক বিরোধী পৃথক অভিযানে নারীসহ ৫ জন মাদক ব্যবাসায়ী আটক

Coder Boss / ৩৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

Manual1 Ad Code

পলাশ পাল স্টাফ রিপোর্টারঃ জেলার চুনারুঘাটে মাদক কারবারীরা বেপরোয়া। নানা কৌশলে পাচার করছে মাদকসহ বিভিন্ন চোরা চালান। গতকাল শনিবার পু্লিশ বিজিবির পৃথক অভিযানে নারীসহ ৫ জন মাদক ব্যবাসায়ীকে আট করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে পৌর শহরের পুবালি ব্যাংকের সামন থেকে মাইক্রোবাস যোগে গাজাঁ পাচারকালে দুই মাদক কারবারীকে আটক করে পুলিশ । আটককৃতরা হলো- উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বনগাও গ্রামের মৃত আ: আউয়ালের পুত্র আলী আশরাফ ওরফে লিটন (২৭) একই এলাকার সৈয়দ উল্লার পুত্র সাব্বির মিয়া (২৭)। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী আশরাফ জানান, দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে চুনারুঘাট থানার এসআই রাজন দেব, এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মণ ও এএসআই মাহমুদ হাসান, এএসআই রবিউলসহ একদল পুলিশ পৌরশহরের ম্যবাজার পুবালি ব্যাংকের সামনে ব্যারিকেড দিয়ে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৮কেজি গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় চুনারুঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিকেল ৫টায় তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Manual2 Ad Code

একই দিনে সকাল সাড়ে দশটায় বিজিবির নিজস্ব গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে গুইবিল ক্যাম্পের নায়েক মোঃ বাবলুর রশিদ এর নেতৃত্বে গুইবিল বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৯৭০/৩-এস হতে আনুমানিক ০৪ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে ছয়শ্রী রাস্তার উপর হতে এক নারীসহ তিনজনকে সাড়ে ১০ কেজি গাজাঁসহ গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃতরা হলেন বড়াইল গ্রামের ছহিবুল্লাহর ছেলে জাবেদ মিয়া (২২) ইকরতলী গ্রামের মৃত হারুন মিয়ার স্ত্রী মাজেদা খাতুন (৪৫) ডুলনা গ্রামের মৃত রজব আলীর পুত্র আলী হোসেন ( ২৩)। এসময় টহল দলের উপস্থিতি টের পেয়ে আরও ৩ জন আসামী পালিয়ে যায়। হবিগঞ্জ ৫৫ বিজিবির লেঃ কর্ণেল এস এন এম সামীউন্নবী চৌধুরী, পিবিজিএম, পিবিজিএমএস বলেন গ্রেফতারকৃত আসামীরা যাত্রীরা বেশ ধরে মাদক পাচার করছিল, এমন গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Manual6 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code