শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বরিশালে কামালপন্থী ছাত্রদল নেতা টিপুর উপর সন্ত্রাসী হামলা।উন্নত চিকিৎসায় রাতেই নেওয়া হলো ঢাকায়।

Coder Boss / ৪৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

Manual2 Ad Code

জাকির হোসেন, বরিশাল জেলা প্রতিনিধি।।

বরিশাল ছাত্রদল নেতা রফিকুল ইসলাম টিপুকে সন্ত্রাসীরা হামলা চালিয়ে রক্তাক্ত করায় উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে। রক্তক্ষরনের ফলে ক্রমাগত তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের চিকিৎসকেরা রাজধানীতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। পরে শনিবার গভীর রাতে সড়কপথে স্বজনেরা টিপুকে নিয়ে রওনা হয়ে যান। এর আগে বরিশাল কলেজ ছাত্রদলের আহবায়ক টিপুকে শনিবার সন্ধ্যারাত ৮টার দিকে বাসার পাশে কালিবাড়ি রোডস্থ শ্রীনাথ চ্যাটার্জী লেনের সম্মুখ এলোপাতাড়ি কোপায় সন্ত্রাসীরা। অন্তত ১৫/২০ অস্ত্রধারী পার্শ্ববর্তী একটি হোটেলে হামলা চালিয়ে টিপুকে টেনে হিচড়ে নিয়ে আসে এবং জনসাধারণের উপস্থিতিতে কুপিয়ে মৃত ভেবে রাস্তার ওপর ফেলে রেখে যায়।

উল্লেখ টিপু বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা আহসান হাবিব কামাল অনুগত ছাত্রদল নেতা এবং অভ্যন্তরীণ কোন্দলে নিহত ছাত্রদল নেতা রাফসান আহম্মেদ জিতুর বড় ভাই। একই স্থানে টিপুর ছোট ভাই রাফসান আহম্মেদ জিতুকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। সেই একই স্থানে এবার টিপুর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটল।

Manual5 Ad Code

শেবাচিম চিকিৎসকদের একটি সূত্র জানায়, ধারালো অস্ত্রের আঘাতে টিপুর মাথা, মুখমন্ডলসহ শরীরের একাধিক স্থান ক্ষতবিক্ষত হয়েছে। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় ক্রমশই ছাত্রদল নেতার শারীরিক অবস্থার অবনতি থাকলে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

Manual1 Ad Code

টিপুর এক অনুসারী রোববার সকালে সাংবাদিকদের জানান, ছাত্রদল নেতাকে রাতে নিয়ে রওনা দেওয়া হলে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি রোববার সকাল সাতটার দিকে ঢামেকে গিয়ে পৌছেছে। এর পর তাকে ভর্তি করা হলে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখে চিকিৎসকেরা। সেখানকার চিকিৎসদের বরাত দিয়ে জানান, ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ার আগেই চিকিৎসকেরা কোন রেজাল্ট দিতে পারছেন না।

টিপুর ওপর হামলা ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানায়, রফিকুল ইসলাম টিপু শ্রীনাথ চ্যাটার্চী লেনের মুখে একটি হোটেলে বসে ছিলেন। এসময় আকস্মিক অন্তত ১৫ থেকে ২০ জন যুবক অস্ত্রসহ এসে তাকে টেনে বের করার চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে তারা দোকানটি হামলা-ভাঙচুর চলায়। এবং একপর্যায়ে টিপুকে টেনে হিচড়ে বের করে রাস্তার ওপরে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এমনকি মাটিতে লুটিয়ে পড়ার পরেও টিপুকে অস্ত্রধারীরা কোপাতে থাকে। শেষে তাকে মৃত ভেবে সড়কের ওপর দেহটি ফেলে চলে যায়। নৃশংস এই ঘটনাটি আশাপাশ থেকে লোকজন প্রত্যক্ষ করলেও তাকে বাঁচাতে কেউ অগ্রসর হয়নি।

Manual6 Ad Code

হামলাকারীরা স্থান ত্যাগের পরে কয়েকজন লোক তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শেবাচিম হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে কোতয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হামলাকারী কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

Manual1 Ad Code

কোতয়ালি পুলিশের ওসি নুরুল ইসলাম জানান, হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ মাঠে নামিয়ে দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code