শিরোনাম
আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী নিয়োগ জালিয়াতি ও চাঁদাবাজিসহ তিনজন শিক্ষকের বেতন বন্ধের মামলায় রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কবিতার নাম : দেশপ্রেমিক ইশরাক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সব ভালো কাজও বরবাদ হয়ে যেতে পারে – ফুটা বালতি হতে সাবধান … !!

Coder Boss / ৮৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

Manual7 Ad Code

এম. এম আতিকুর রহমানঃ

১. আপনি নামাজ পড়ে কপালে দাগ ফেলে দিয়েছেন- কিন্তু আপনি শিরক বেদআত করেন, ঘুষ খান, সুদের ব্যবসাও করেন, অন্যায় অবিচার জুলুম নির্যাতন করেন!
আপনি ফুটা বালতি।

২. আপনি নিজেকে আল্লাহ ওয়ালা- পীর দাবী করেন কিন্তু বেগানা মেয়েদের মুরিদ বানিয়ে ফরজ পর্দা তরকসহ তাদের গায়ে হাত দিয়ে দোয়া করেন !
আপনি ফুটা বালতি।

৩. আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ্বও করেন কিন্তু আপনি খাদ্যে ভেজাল মিশান, অন্যের জমি দখল করেন আর অন্যের হক নষ্ট করেন !
আপনি ফুটা বালতি।

৪. সাধারণ মানুষের সামনে আপনি খুবই বিনয়ী
কিন্তু বাসা বাড়ীতে আসলেই পরিবারের সাথে কর্কষভাষী আর বদমেজাজি !
আপনি ফুটা বালতি।

৫. নিজের হক বুঝে নিতে আপনি সদা তৎপর কিন্তু সঙ্গী সহযোগীদের মধ্যে হক ইনসাফ প্রতিষ্ঠায় বেখবর !
নিজের ভাই বোন আর গরীব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর হক আপনার মাথাতেই নাই !
আপনি ফুটা বালতি।

Manual7 Ad Code

৬. আপনি অনেক দান-সদকা করেন আবার যাদেরকে দান করলেন তাদেরকে খোঁটা দিয়েও কথা বলেন !
আপনি ফুটা বালতি।

Manual4 Ad Code

৭. আপনি প্রতিদিন তাহাজ্জুদ পড়েন, কুরআন তিলাওয়াত করেন কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে রেখেছেন !
আপনি ফুটা বালতি।

Manual1 Ad Code

৮. আপনি রোযা রেখে ক্ষুধা-তৃষ্ণার কষ্ট সহ্য করছেন অথচ আপনিই অনাথ, গরীব মানুষ-ভিখারী মানুষ দেখলে গালি দেন, উপহাস করেন !
আপনি ফুটা বালতি।

Manual4 Ad Code

৯. আপনি মানুষের অনেক উপকার করেন কিন্তু সেটা করেন মানুষের মধ্যে আপনার সুনাম প্রচার হওয়ার জন্য, খ্যাতির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নয় !
আপনি ফুটা বালতি।

ফুটা বালতিতে যতই পানি ভরেন, পানি কি আর বালতিতে থাকে ? !
ঠিক তেমনি যতোই নেক আমল করেন কিন্তু সাথে যদি এসব বদ আমলও থাকে তবে সব নেক আমল (আল্লাহ না করেন) বরবাদ হয়ে যেতে পারে। তাই সাবধান।

প্রিয় ভাই বন্ধুরা এই বিষয়গুলো উপলব্ধিতে আনা আমাদের জন্য খুবই জরুরী। মহান আল্লাহ তৌফিক দিন, সবাইকে হেফাজত ও কবুল করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code