শিরোনাম
*কাশিমপুরে চাঁদাবাজ-ভূমি দালাল কুদ্দুস গ্রেফতার, প্রেসক্লাব সভাপতির উপর হামলার ঘটনায় মামলা* স্ত্রীর স্বীকৃতির দাবিতে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে নারীর অনশন, আত্মহত্যার হুমকি তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ তাড়াইলে যুবকের আত্মহত্যা, চিরকুটে প্রেমিকা ও পরিবারের বিরুদ্ধে অভিযোগ জনগণের দুয়ারে গিয়ে উন্নয়ন করতে চান এমপি ফয়সল ছাতকে ব্যবসায়ীর বাড়ি দু:সাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট জগন্নাথপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণে কর্মশালা চিকিৎসা সেবা ও সফল নারী উদ্যোক্তা হিসেবে সম্মাননা পদক পাচ্ছেন ডাঃ ইভা হামিদ মৌলভীবাজার নতুন কালীবাড়িতে দুর্গাপূজা উদযাপন কমিটি গঠন ময়মনসিংহ ছাত্রদলের সহসাংগঠনিক নেতা থেকে তাড়াইল উপজেলা জাতীয় যুবশক্তির কমিটিতে মাহমুদুল হাসান লিয়ন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিন র‌্যাবের খাঁচায় বন্দী

Coder Boss / ৪৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

Manual6 Ad Code

এম. এম আতিকুর রহমান ঃ

বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকিদাতা মহসিনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ ১৭ নভেম্বর মঙ্গলবার সুনামগঞ্জ থেকে তাকে আটক করে র‌্যাব।

Manual6 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভ ভিডিওতে দা উঁচিয়ে অলরাউন্ডার সাকিব আল হাসানকে হত্যার হুমকি দেয় সে। এ নিয়ে সোমবার রাতে উপপরিদর্শক মাহবুব মোর্শেদ বাদী হয়ে হুমকিদাতা মহসিন তালুকদারকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

Manual7 Ad Code

জানা যায়, মহসিন তালুকদার সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের শাহপুর তালুকদারপাড়া গ্রামের আজাদ বক্স তালুকদারের ছেলে।
সে কোন ইসলামী সংগঠন বা আন্দোলনের নেতা কর্মী নয়। স্বপ্রনোদিত হয়ে সে সাকিবের পূজার অনুষ্ঠানে অংশ গ্রহণ করায় ক্ষেপে গিয়ে দা উঁচিয়ে হত্যার হুমকি দেয়। এমন চরম ধৃষ্টতা প্রদর্শন ইসলাম সমর্থন করে না।

গত শনিবার দিবাগত রাত ১২টা ৭ মিনিটে মহসিন তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন। সম্প্রতি কালীপূজার একটি অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করে কলকাতায় যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে সাকিবকে কুপিয়ে হত্যার হুমকি দেন ২৫ বছর বয়সী এই যুবক। সেই সঙ্গে অকথ্য ভাষায় সাকিবকে গালিগালাজ করে।
এরপর ভোর ৬টা ৪ মিনিটে আবারও লাইভের এসে আগের ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে এবং সাকিব আল হাসানকে জাতির উদ্দেশে ক্ষমা চাওয়ার আহ্বান জানায়।

Manual2 Ad Code

এদিকে পূজার নিমন্ত্রণে অংশ নেওয়া এবং এক ভক্তের মোবাইল ভাঙার বিষয়ে গতকাল নিজের অবস্থান পরিষ্কার করে ক্ষমা ও দুঃখ প্রকাশ করেন সাকিব আল হাসান।

Manual5 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code