শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হবিগঞ্জের বানিয়াচঙ্গে কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ।। কৃষি ও কৃষক হল বাংলাদেশের প্রাণ।। এম.পি আব্দুল মজিদ খান।।

Coder Boss / ৪৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২০

Manual6 Ad Code

রিতেষ কুমার বৈষ্ণব-

Manual5 Ad Code

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলায়
২১ নভেম্বর ২০২০ ইংরেজী শনিবার সকালে বানিয়াচং উপজেলা কৃষি অধিদপ্তরের অধীনে বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষকের মাঝে সার বীজ বিতরণ করা হয়েছে।

Manual1 Ad Code

হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা জনাব আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান মহোদয় বলেছেন বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, দেশের শতকরা ৮০ ভাগ লোক প্রত্যক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল।

Manual2 Ad Code

এ দেশের অধিকাংশ লোকের জীবিকা নির্বাহের একমাত্র উপায় হচ্ছে কৃষি। কারণ কৃষক ও কৃষির উন্নতির ওপর দেশের উন্নতি নির্ভর করে। কৃষি ও কৃষক হলো বাংলাদেশের প্রাণ। কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা সরকার।

পলিমাটি সমৃদ্ধ বাংলার মাঠে ময়দানে যে বিশাল সবুজের সমারোহ দেখা যায় তার প্রায় সবই কৃষিজাত দ্রব্য, আর সারাক্ষণ হাড়ভাঙ্গা খাঁটুনি দিয়ে যেসব মানুষ বিপুল ফসল উৎপাদন করে তারাই কৃষক নামে পরিচিত, বাংলাদেশ কৃষি প্রধান দেশ।

বাংলাদেশ মানেই গ্রাম বাংলা, পল্লীবাংলা, মাটি ও মানুষের বাংলা।

তিনি আরো বলেন খাদ্যে স্বয়ংসর্ম্পূণতা অর্জন, বৈদেশিক মুদ্রা অর্জন ও শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল সরবরাহ সহজলভ্য রাখতে কৃষি খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি খাতের উন্নয়নে সরকারের আন্তরিকতা প্রশংসার দাবিদার।

Manual4 Ad Code

১০ টাকায় কৃষকদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে বীজ, সার, কীটনাশক বিতরণ, ভিজিএফ কার্ড বিতরণ, কৃষি গবেষণা ক্ষেত্রে অর্থ বরাদ্দ বৃদ্ধি, সর্বোপরি কৃষিতে ভতুর্কি প্রদান ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।

প্রতিবছর জাতীয় বাজেটে কোটি কোটি টাকার বরাদ্দ দেয়া হয় কৃষি ক্ষেত্রে। মাঠ পর্যায়ের কৃষকদের সমস্যাগুলো খুঁজে বের করে এর উপযুক্ত সমাধান নিশ্চিত করলেই কৃষি বাজেট হবে সার্থক ও সফল।

উপজেলা সহকারী কমিশনার ভুমি ইসরাত জাহান ঊর্মি এর সভাপতিত্বে কৃষি কর্মকর্তা এনামুল হক এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউনিয়ন চেয়ারম্যান রেখাছ মিয়া, হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code