শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কেশবপুরে মোবাইল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার।। ৪টি চোরাই মোবাইল উদ্ধার

Coder Boss / ৩৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

Manual2 Ad Code

রাকিবুল হাসান সুমন, যশোর জেলা প্রতিনিধি:

Manual5 Ad Code

কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মোবাইল চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। ওই সময় তাদের কাছ থেকে চোরাইকৃত বিভিন্ন ব্রান্ডের ৪টি মোবাইল ফোন উদ্ধার হয়।

Manual5 Ad Code

থানা সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার মূলগ্রামের আব্দুল আজিজ হালদারের ছেলে আল মামুনের মোবাইল ফোন চুরির ঘটনা উল্লেখ করে গত শনিবার থানায় একটি চুরির মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর আধুনিক প্রযুক্তির মাধ্যমে ওই রাতেই কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দিনের নির্দেশে উপ-পরিদর্শক আজিজুর রহমান ও মাহাফুজ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সাতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে মোবাইল চোর চক্রের হোতা সাতবাড়িয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে আকতার হোসেনকে (২৮) গ্রেফতার করে। ওই সময় চোরাইকৃত ১টি SAMSUNG মোবাইল উদ্ধার হয় এবং তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে উপজেলার বিভিন্ন এলাকার বাসা-বাড়ী থেকে মোবাইল চুরি করে। তার স্বীকারোক্তিতে চাঁদড়া গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত নুরুল হকের ছেলে চোর চক্রের সদস্য মহিদুল হককে (৪২) গ্রেফতার করে ওই সময় তার কাছ থেকে ১টি REDMI 6A মোবাইল ফোন উদ্ধার হয়। পরবর্তিতে সাতবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে আব্দুল করিমের ছেলে চোর চক্রের সদস্য মুজিবর রহমানকে (৪০) গ্রেফতার করে ওই সময় তার কাছ থেকে SAMSUNG J2 এবং MI 41দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, থানার মোবাইল চুরি মামলা হওয়ার পর আধুনিক প্রযুক্তির ব্যবহার করে মোবাইল চোর চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয় এবং চোরাইকৃত ৪টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে। চোর চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code