শিরোনাম
জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আমি জনবিচ্ছিন্ন নয়, জনবান্ধন মেয়র হতে চাই ।।

Coder Boss / ৩৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি::
ছাতক পৌরসভার নির্বাচন জানুয়ারীর মধ্যেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পৌর নির্বাচনকে কেন্দ্র করে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন সম্ভাব্য মেয়র প্রার্থী সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা আহমদ ন্যান্সি। ইতিমধ্যে তিনি পৌরসভার সকল ওয়ার্ডে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। গত ১ মাস ধরে পৌরসভার ভোটারদের বাড়ি-বাড়ি যাচ্ছেন এবং তাদের সাথে কুশল বিনিময় করছেন রাশিদা আহমদ ন্যান্সি। তিনি শহরের বাগবাড়ী মহল্লার সাবেক ইউপি সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর, প্যানেল মেয়র রজনু আহমদের স্ত্রী। বিএনপি ঘরনার রাশিদা আহমদ ন্যান্সি পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী। তিনি জানান, দলীয় মনোনয়ন তার পক্ষেই আসবে বলে তিনি আশাবাদী। পারিবারিক ঐতিহ্য হিসেবে বিগত দিনে তিনি জনস্বার্থে কাজ করেছেন বিধায় এখনো তিনি জনস্বার্থেই ছাতক পৌরসভার নাগরিকদের সেবা করতে চান। এ পৌরসভার অনুন্নত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, পানি নিষ্কাশন, জলাবদ্ধতা দূরীকরণ, পানীয় জলের অভাব দূরীকরণ সহ পৌরসভার বেকার যুবক-যুবতীদের কর্মদক্ষতা বৃদ্ধিতে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের উপযুক্ত ব্যবস্থা করার ব্রত নিয়ে আসন্ন নির্বাচনে তিনি মেয়র প্রার্থী হবেন। নির্বাচিত হলে ছাতক পৌরসভাকে পরিচ্ছন্ন শহরে রূপান্তরিত করে তিনি জনসাধারণকে একটি আধুনিক পৌরসভা উপহার দিতে চান। সোমবার তিনি আমাদের প্রতিনিধির সাথে আলাপকালে বলেন, পৌরসভার সকল নাগরিকদের দোয়া, সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমি জনবিচ্ছিন্ন নয়, একজন জনবান্ধন পৌর মেয়র হতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code