শিরোনাম
শ্রীমঙ্গলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যোশেফ দাশগুপ্ত কুমিল্লায় নারী কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তের দাবি বিশ্বম্ভরপুরে দেশ-বিদেশে থাকা সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ সিলেটে নারী নির্যাতন মামলার পলাতক আসামির বিদেশ গমনে নিষেধাজ্ঞা চাইল পুলিশ সিলেটে হুমকির মুখে মামলা বাদী, নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি সপ্তম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ: সন্তানের সন্ধানে আকুল আবেদন ঈদুল আজহায় গরীব-দুঃখীর পাশে দাঁড়ানোর আহ্বান বিলকিস খন্দকারের হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ঈদুল আজহার শুভেচ্ছা শ্রীমঙ্গলে দুই চেক মামলায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে সাংবাদিক জয়নাল আবেদীনের সংবাদ সম্মেলন রামিশা সহ দেশজুড়ে ৭ শিশুকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ছাতকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মানববন্ধন
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিজয়ের মাসে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা মনেপ্রাণে

Coder Boss / ৩৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

Manual2 Ad Code

এম. এম আতিকুর রহমান ঃ

Manual3 Ad Code

বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ মাতৃকার জন্য যে অনবদ্য অবদান রেখে গেছেন তা অনস্বীকার্য। ৭১ এর স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ নয় মাস মুক্তি সংগ্রামে তাঁর ও বীরত্বে গাঁতা সঙ্গী সাথীদের ভুমিকা যে ভুলে যাবে বা অশ্রদ্ধা জানাবে সে দেশ ও জাতির শত্রুদের উত্তরসূরী।
বিজয়ের মাসে অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণের পাশাপাশি তাঁর মর্যাদা সমুন্নত হয়ে পরকালীন নাজাতই হোক আমাদের কাম্য।

বাংলাদেশের স্বাধীকার আন্দোলনসহ সর্বোপরি আত্মত্যাগের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নামে হাসপাতাল আছে, হচ্ছে কিন্তু আলেম ওলামা পীর মাশায়েখরা বিরোধীতা করে নি, বঙ্গবন্ধুর নামে স্টেডিয়াম আছে, আলেম ওলামা বিরোধীতা করে নি।

বঙ্গবন্ধুর নামে জাহাজ আছে, আলেম ওলামা বিরোধীতা করে নি, বঙ্গবন্ধুর নামে কনভেনশন সেন্টার আছে, আলেম ওলামা বিরোধীতা করে নি।

বঙ্গবন্ধুর নামে অনেক সড়ক আছে, আলেম ওলামা বিরোধীতা করে নি, বঙ্গবন্ধুর নামে স্যাটেলাইট আছে, আলেম ওলামা বিরোধীতা করে নি। আরো অনেক কিছু আছে হচ্ছে এবং হবে, কোন আলেম উলামা মশায়েখ বিরোধীতা করেন নি, করবেনও না।

Manual4 Ad Code

আলেম ওলামা মাশায়েখরা বঙ্গবন্ধু বিরোধী নই; ভাস্কর্যের নামে মূর্তির বিরোধী। এই সিম্পল বিষয়টা না বুঝে যারা সরকার ও আলেম ওলামাকে মুখোমুখি দাঁড় করাচ্ছে; মূলত তারাই বিচ্ছিন্নতাবাদি ষড়যন্ত্রকারী, উস্কানীদাতা। এই বিষয়টির অন্তর্নিহিত ভাব না বুঝে অগ্রসর হলে দেশ জাতি ও ইসলাম ক্ষতিগ্রস্থ হবে।

আল্লাহর দেয়া মেধাকে কাজে লাগিয়ে নিরপেক্ষ দৃষ্টিতে বস্তুনিষ্ঠ ভাবে একটু চিন্তা করতে পারলেই বুঝা যায়, আলেম ওলামার ভাস্কর্যের নামে মূর্তির বিরোধী হওয়ার ভেতরে-ই নিহীত আছে বঙ্গবন্ধুর প্রতি আলেম ওলামার নির্ভেজাল ভালোবাসা ও শ্রদ্ধা। বাতিলরা যতই ষড়যন্ত্র করুক, সময়ের ব্যবধানে আলেম-ওলামাসহ মুসলিম তৌহিদি জনতার ঐক্য হবে এবং ইসলামের বিজয় নিশান উড্ডীন হবে ইনশাআল্লাহ।

Manual2 Ad Code

বঙ্গবন্ধুর জন্য সদকায়ে জারিয়া মূলক অনেক কাজ হয়েছে এবং হচ্ছে। তা অব্যাহত থাকুক। কিন্তু শিরিক-বেদাতি কর্মকাণ্ড তাঁর জন্য কখনোই কল্যাণকর নয়। তা দুরিভুত হয়ে জান্নাতি সুবাসে সুরভিত করে মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম নসিব করুন বিজয়ের মাসের শুভ লগ্নে এই ফরিয়াদ দয়াময় মাবুদের তরে মনেপ্রাণে।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code