শিরোনাম
আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হবিগঞ্জ পৌর নির্বাচনে আ.লীগের মনোনয়ন চান ৯ জন

Coder Boss / ৫০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

Manual1 Ad Code

হবিগঞ্জ স্টাফ রিপোর্টারঃ

আসন্ন হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে ৯ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের কাছে আবেদন করেন।

Manual8 Ad Code

বৃহস্পতিবার বিকেলে পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রার্থীরা তাদের প্রার্থীতা ঘোষণা করেন।

তারা হলেন, বর্তমান পৌর মেয়র মিজানুর রহমান মিজান, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু, জেলা সেচ্চাসেবকলীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নূর উদ্দিন চৌধুরী বুলবুল, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শুভ্র শংক রায়, জেলা কৃষকলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমীন ওসমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মর্তুজ আলী ও পৌর আওয়ামী লীগ নেতা তারেক উদ্দিন সুমন।

Manual1 Ad Code

এ ব্যাপারে পৌর আওয়ামী লীগের সভাপতি নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু জানান, হবিগঞ্জ পৌরসভা নির্বাচনে মোট ১০ জন প্রার্থী আওয়ামী লীগের দলীয় মনোনয়নের জন্য আবেদন করেন। পরে মশিউর রহমান ওসমান তার আবেদন প্রত্যাহার করে নেন। তবে বাকি ৯ জনের মধ্যে সমঝোতা করার চেষ্টা করলেও সমঝোতা না হওয়ায় একটি যাচাই-বাচাই কমিটি গঠন করা হয়।

Manual4 Ad Code

কমিটির সদস্যরা হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি, সাধারণ সম্পাদক এডভোকেট মো. আলমগীর চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটু ও সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম। আজ শুক্রবার কমিটির সদস্যরা প্রাথমিকভাবে যাচাই-বাচাই করে তালিকা কেন্দ্রে পাঠাবেন।

Manual1 Ad Code

নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটুর সভাপতিত্বে ও মোতাচ্ছিরুল ইসামের পরিচালনায় বিশেষ সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. আলমগীর চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code