শিরোনাম
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

থমকে আছি-নাজমুন নেসা পিয়ারি

Coder Boss / ৪১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

Manual3 Ad Code

থমকে আছি

নাজমুন নেসা পিয়ারি

কাছের দূরের
তৃণভূমি, পাহাড়,
শষ্যের মাঠ, রুক্ষ প্রান্তর
শহর, নগর,
গ্রাম,
নদী ও সাগর
টেনে দিল সীমানা —
তোমার আমার চৌকাঠে।

জনপথে, রাজপথে
নিষেধাজ্ঞা!
তোমার ঘরের বাহিরে
আমার পথ ঘোষে
যেতে যেতে বাধা!

Manual4 Ad Code

দেশ থেকে দেশে
দেশান্তরে!
শৃঙ্খলে বাধা
মলিন সীমান্ত।

বাঁধা কি যায় সব
কোয়ারেনটাইনে —-
কিশোর-কিশোরি,
যুবক-যুবতী!
ছোট-বড়
কর্মকর্তা —
বৈজ্ঞানিক, রাজনীতিবিদ,
শিক্ষার্থী, প্রফেসর,
প্রতিবন্ধী,
বিপ্লবী, শ্রমিক,
কৃষক, মজুর, ভিখারি,
দেহকর্মি, একমুখি, সমকামী —
রাস্তায় ফুল হাতে
ক্ষুধার্ত মেয়েটি।

সফল, উজ্জ্বল
ছেলের কাঁধে
সস্নেহে
আলতো হাত রেখে
মমতায় শিক্ষক
জানাবেন না স্বীকৃতি!

ডাংগুলি খেলতে গিয়ে
গ্রামের দুষ্টু ছেলেটি
আছড়ে পড়বে না
বন্ধুর গায়ে!

ঢেউয়ের ওপরে
দুলে উঠে ঢেউ!
আকাশে মেঘেরা একাকার
সবুজ ক্লোরফিল
সজীব বাতাসে—
সমুদ্রে ডলফিন
নেচে ওঠে!
পাখীরা উড়ে যায়
উষ্ণতার স্বপ্ন নিয়ে বুকে
ঝাঁকে, ঝাঁকে
এ ওর কাছ ঘেঁষে
শীতের করুণা ছাড়িয়ে।

কফিঘর, রেস্তরায়
ভাল লাগা মেয়েটিকে
কোন অজুহাতে
শিহরণ ছাপিয়ে
ছুঁয়ে দেয়া যাবে না।

Manual6 Ad Code

রাষ্ট্রীয় সফরে
পররাষ্ট্র মন্ত্রী থাকেন
প্রেসিডন্টের তফাতে —
ঠোঁটের কোনে
লুকানো বাঁকা হাসি
মাসকের আড়ালে!
কাছে ঝুঁকে
নিম্নস্বরে
করেনা উচ্চারণ
তাৎক্ষণিক কোন বাক্য!
ভুলেও যদি কিছু ভুল হয়
সোশাল ডিসটেনসে
সোশাল মিডিয়া তবে
তুলে দেবে ঢেউ।

Manual2 Ad Code

দুপুর গড়িয়ে
গোধুলি রং ছড়ায় —
প্রকৃতি নানা সাজে
প্রচুর্যে ভরপুর!
দুজনে মুখোমুখি —
নীবিড় ঘন ভালবাসায়
ভরে তুলবে না চুম্বনে, চুম্বনে!

Manual7 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code