শিরোনাম
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বানিয়াচংয়ে বাধ দেওয়াকে কেন্দ্র করে দু‘গ্রামের ভয়াবহ সংঘর্ষ।। ইউপি চেয়ারম্যানসহ উভয় পক্ষে আহত শতাধিক।।

Coder Boss / ৪৭২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০২০

Manual1 Ad Code

বানিয়াচং(হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে জলাশয়ে বাধ দেওয়াকে কেন্দ্র করে দু‘গ্রামের কয়েক‘শ মানুষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
বানিয়াচং উপজেলার ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের কামালখানী গ্রাম ও মজলিশপুর গ্রামের সীমান্তে জলাশয়ে বাধ দেওয়ার বিরোধকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনাটি ঘটেছে।
১৮ডিসেম্বর শুক্রবার সকাল ৮টায় সংঘর্ষটি শুরু হয়ে বেলা ১ টার সময় পর্যন্ত চলতে থাকা সংঘর্ষটি এক পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা ও বিভিন্ন জনপ্রতিনিধিগন থামিয়ে দেন।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে না পারায় হবিগঞ্জ থেকে দাঙ্গা পুলিশ নিয়ে আসা হয়।
উভয় পক্ষের গুরুতর আহতরা হলেন আবিদুর(৩০),লাল মিয়া(৩৫),মনছুর(৪০),অলি হোসেন(৩৭)জমির(৩৬)অপু সরকার(৩০),নিপু(৩০),সাজিদ(২৩)নূরুল আমীন(৪০), সাজলু(৩১),ফজলু(৪২),জিলু(২৮),নাজমুল(২৮),হারুন(৩৮) জসিম(৪০),আনসার মিয়া(৩৭)।
মজলিশপুর গ্রামের নজির মিয়া(২৫) কে গুরুতর আহত অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়েছে।
সংঘর্ষ থামাতে গিয়ে ১ নম্বর উত্তর-পূর্ব ইউপি‘র চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ(৫৯) আহত হয়েছেন।
এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, কানিভাঙ্গা নামক একটি জলাশয়ে কামালখানী গ্রামের লোকজন বাধ দেওয়ায় মজলিশপুর গ্রামের লোকজন গতকাল শুক্রবার ভোরে ভেঙ্গে ফেলে দেয়। পরবর্তীতে কামালখানী গ্রামের লোকজন মজলিশপুর গ্রামের লোকজনের নিকট এব্যাপারে জিজ্ঞাসা করে সঠিক জবাব না পেয়ে তাদেরকে বাধের এলাকা থেকে তাড়িয়ে দেয়। এতে মজলিশপুর গ্রামের লোকজন মাইকে ঘোষনা দিয়ে তাদের লোকজনকে ঘটনাস্থলে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে যাওয়ার জন্য আহবান জানায়। এ দিকে কামালখানী গ্রামের লোকজনও মাইকে ঘোষনা দিয়ে তাদের লোকজনকে ঘটনাস্থলে যাওয়ার জন্য আহবান জানায়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
সংঘর্ষটি থামাতে থানা পুলিশ উভয় পক্ষকে ছত্র ভঙ্গ করে দেওয়ার পরও দফায় দফায় সংঘর্ষটি চলতে থাকে।
বানিয়াচং থানা অফিসার ইনচার্জ মোঃ এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, দূর্ঘম হাওরের মাঝে দু‘দল গ্রামবাসী বাধ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হয়।
বর্তমানে সম্পূর্ণ পরিস্থিতি থানা পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা বলেন থানা পুলিশ,জনপ্রতিনিধি সহ উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌছে উভয় পক্ষকে শান্ত করেছে। সব কিছু এখন প্রশাসনের নিয়ন্ত্রনে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code