শিরোনাম
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

শান্তির জনপদ বানারীপাড়ার কারিগর ওসি হেলাল উদ্দিন।

Coder Boss / ৪৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

Manual4 Ad Code

জাকির হোসেন, বরিশাল জেলা প্রতিনিধি।

Manual4 Ad Code

বরিশালের বানারীপাড়ায় যোগদানের মাত্র চার মাসের মাথায় থানা ইনচার্জ হেলাল উদ্দিনের অক্লান্ত পরিশ্রম ও দিক নির্দেশনায় শান্তির নগরীতে পরিনত হয়েছে বানারীপাড়া উপজেলা। বিগত কোন এক সময়ের চরমপন্থী ও সন্ত্রাসীদের জনপদ বানারীপাড়া এখন শান্তির জনপদে রূপ নিয়েছে। সন্ত্রাসের জনপদকে শান্তি ও স্বস্তির জনপদে রূপান্তর করতে স্থানীয় সংসদ সদস্য,উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের শীর্ষ নেতৃবন্দের পাশাপাশি মূখ্য ভূমিকা পালণ করেন থানার কর্মরত অফিসার ইনচার্জবৃন্দ (ওসি) । বিগত সময়কাল বানারীপাড়া থানায় কর্মরত ওসি গন তাদের ন্যায়, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সহিত বানারীপাড়াকে সন্ত্রাসমুক্ত, দূর্ণীতি মুক্ত করতে সর্বদা সতেষ্ট ছিলেন। তাদের মধ্যে বানারীপাড়া থানার সাবেক ওসি জিয়াউল আহসান ও সাজ্জাদ হোসেন এবং বর্তমান ওসি মো. হেলাল উদ্দিনের দেশপ্রেম,সততা,কর্তব্যনিষ্ঠা,প্রজ্ঞা ও দূরদর্শিতায় বানারীপাড়ার আইন শৃঙ্খলার অভূতপূর্ব উন্নতি সাধিত হয়ে সর্বত্র এখন শান্তির সু বাতাস বইছে। চৌকস পুলিশ ইন্সপেক্টর মো. হেলাল উদ্দিন গত ২৬ আগষ্ট বানারীপাড়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর থেকেই এখানকার আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে তিনি দূরদর্শি নেতৃত্ব দেন। তিনি যোগদান করেই সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। গত চার মাসে বেশ কয়েকজন শীর্ষ মাদক ব্যবসায়ীসহ অর্ধশত মাদকসেবী ও ব্যবসায়ীকে বিভিন্ন মাদকদ্রব্যসহ আটক করে মামলা দিয়ে জেলহাজতে পাঠান। এছাড়া ভ্রাম্যমান আদালতে বেশ কয়েকজনকে জেল ও জরিমানাও করা হয়েছে। বানারীপাড়া থেকে মাদক,সন্ত্রাস,বাল্য বিয়ে ও ইভটিজিংসহ যাবতীয় অবক্ষয় নির্মূলে তিনি উপজেলার বিভিন্ন স্থানে কমিউনিটি ও বিট পুলিশিংয়ের ব্যানারে জনপ্রতিনিধি ,শিক্ষক, সাংবাদিক ও রাজনীতিকসহ নানা শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বিপিএম ( বার) পিপিএম ও জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম (বার) সহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এতে অংশ নেন। এদিকে সচেতনতামূলক মতবিনিময় সভার পাশাপাশি তিনি জঙ্গীবাদ,সন্ত্রাস ও মাদকসহ যাবতীয় অনৈতিক কাজ থেকে কিশোর ও যুবসমাজকে দূরে রাখতে তাদের মাঠমুখী করতে খেলাধুলার সামগ্রী বিতরণসহ নানাভাবে সহায়তা করছেন। চৌকস এ পুলিশ কর্মকর্তা পৌর শহর সহ বিভিন্ন এলাকায় নিজেই টহলে বের হয়ে যেমন অপরাধ দমনে ভূমিকা রাখছেন তেমনী অসহায় দুস্থদের ঘরে ঘরে নিজ হাতে খাদ্য ও পণ্য সামগ্রী এবং শীতার্তদের জন্য কম্বল পৌঁছে দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। ধর্মভীরু,সৎ ,ন্যায় পরায়ন ও রুচিশীল ওসি মো. হেলাল উদ্দিন শুধু বানারীপাড়ার আইন শৃঙ্খলারই অভূতপূর্ব উন্নতি সাধন করেননি থানার ভবন,মসজিদ ও সীমানা প্রাচীর সংস্কার, লাইটিং ও ফুলের বাগান করে থানা কম্পাউন্ডকেও জরাজীর্ণরূপ থেকে দৃষ্টি নন্দন রূপ দিয়েছেন।
সম্প্রতি বানারীপাড়া পৌর শহরের ৯ নং ওয়ার্ডে অনুষ্ঠিত বিট পুলিশিংয়ের একটি মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তৃতায় জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম(বার) তার বক্তব্যে বলেন আইন শৃঙ্খলাসহ সব সুচকে বানারীপাড়া থানা এক নম্বরে ফলে এটি মডেল থানা হওয়া উচিৎ। ওই সভার প্রধান অতিথি বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলামও বিপিএম ( বার) পিপিএম বানারীপাড়া থানার সার্বিক আইন শৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এদিকে আইন শৃঙ্খলার উন্নয়ন ও মানবিক বিভিন্ন কাজ করে ওসি মো. হেলাল উদ্দিন স্বল্প সময়ের মধ্যেই সর্ব মহলে আস্থা,সুনাম ও প্রশংসা কুড়িয়েছেন।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual4 Ad Code