শিরোনাম
বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা!
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ধর্মপাশায় মামুদপুর গ্রামবাসী নিজেরা চাঁদা তুলে সড়ক সংস্কার কাজ সম্পন্ন করলেন

Coder Boss / ৪৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

Manual8 Ad Code

এম এইচ লিপু মজুমদার ধর্মপাশা প্রতিনিধি

ধর্মপাশা মামুদপুর গ্রামবাসী
মাত্র আধা কিলোমিটার সড়ক সংস্কার কাজের জন্য ইউপি সদস্য থেকে শুরু করে ইউপি চেয়ারম্যান পর্যন্ত বার বার দাবি জানালেও কোনো কাজ হচ্ছিল না। জনপ্রতিনিধিদের কাছ থেকে বার বার আশ্বাস পেয়ে বিরক্ত হয়ে অবশেষে সরকারি বরাদ্দের দিকে না থাকিয়ে গ্রামবাসী নিজেরাই টাকা চাঁদা তুলে সড়ক সংস্কার কাজে হাত দেন। চলতি বছরের ১৬জানুয়ারি থেকে গ্রামবাসীদের চাঁদার টাকা এই সড়ক সংস্কার কাজ শুরু করে তা গত বৃহস্পতিবার (২৮জানুয়ারি) সম্পন্ন হয়েছে। এই কাজটি করেছেন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মামুদপুর গ্রামবাসী। প্রয়োজনীয় সংস্কারের অভাবে এই ইউনিয়নের কাকিয়াম ও মামুদপুর গ্রামের স্কুল-কলেজে পড়ুয়া ছাত্রছাত্রীসহ দুই হাজারেরও বেশি মানুষজনকে বর্ষাকালে
চলাচল করতে গিয়ে অবর্ণনীয় দুর্ভাোগ পোহাতে হচ্ছিল। সড়ক সংস্কার কাজটি সম্পন্ন করতে পেরে মামুদপুর গ্রামবাসীদের মধ্যে আনন্দ উল্লাস বিরাজ করছে।

Manual6 Ad Code

এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সেলবরষ ইউনিয়নের মামুদপুর গ্রামের সামনে থেকে শুরু করে একই ইউনিয়নের কাকিয়াম গ্রামের সামনের সড়ক পর্যন্ত সড়কটির দূরত্ব আধাকিলোমিটার। প্রায় দেড়যুগ আগে এই সড়কটি নির্মাণ কাজ করা হয়। ১০/১২বছর ধরে বর্ষাকালে এই সড়কটি পানিতে তলিযে যায় ।

Manual2 Ad Code

সেই সময়ে নৌকা যোগে এখানকার মানুষজন ও স্কুল কলেজে পড়ুয়া ছাত্র ছাত্রীদেরকে চলাফেরা করতে হচ্ছিল। চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে সভা করেন মামুদপুর গ্রামবাসী। পরে তাঁরা মিলেমিশে গ্রামের শতাধিক স্বচ্ছল পরিবারের কাছ থেকে সর্বনিম্ন ৫০০টাকা করে চাঁদা তুলেন। গত ১৬জানুয়ারি থেকে ওই সড়কটির ওপর মাটি ফেলে সড়কটির সংস্কার কাজ শুরু করা হয় এবং গত ২৮জানুয়ারি তা শেষ হয়।

Manual6 Ad Code

মাহমুদপুর গ্রামের বাসিন্দা ও সড়কটির সংস্কার কাজের অন্যতম উদ্যোক্তা সরকারি চাকুরিজীবী আবু তাহের বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে এই সড়কটির সংস্কার কাজের জন্য গ্রামবাসীরা একাধিকবার গেলেও এ ব্যাপারে তাঁরা কোনো পদক্ষেপ নিচ্ছিলেন না। বিষয়টি আমার কানে চলে আসার পর গ্রামবাসীদের সমবেত করে প্রথমে তাঁদের নিয়ে সভা করি। পরে গ্রামবাসীদের কাছ থেকে চাঁদা তুলে চাঁদার টাকায় সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। আমি নিজে এই সড়ক সংস্কার কাজের জন্য ১৫হাজার টাকা চাঁদা দিয়েছি।
সরকারি চাকরি করার সুবাদে আমি :ঢাকায় থাকি। নিয়মিত এলাকায় থাকা হয় না। তাই ভবিষ্যতে গ্রামবাসীদের সমবেত করে স্থানীয়ভাবে এলাকার ছোট ছোট সমস্যাগুলো সমাধান করার ইচ্ছা আমার রয়েছে।

মামুদপুর গ্রামের বাসিন্দা কৃষক লতু মিয়া (৪০) বলেন, আমরা চেয়ারম্যান মেম্বরের ধার (কাছে) সড়কটার কামের লাইগ্যা মেলাবার গেছি। যাইয়া কুনু কাম অয় নাই। এ অবস্থায় ১০/১২বছর ধইরা খুব কষ্টের মধ্যে চলাফিরা করতে অইতেছিল।নিরুফায় অইয়া গ্রামের শতাধিক পরিবারের লোকজন নিজেরাই টেহা দিয়া সড়হের কাম ধরছি। অহন আমরা হারাবছর হাটবাজারে ও ছেলে মেয়েরা স্কুল কলেজে যাইতাম হারবাম।

সেলবরষ ইউনিয়ন পরিষদের ৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আতিকুল ইসলাম বলেন, সরকারি বরাদ্দের অভাবে এই সড়কটির সংস্কার কাজ করা সম্ভব হয়নি।সড়কটির সংস্কার কাজ সম্পন্ন হওয়ায় এখানকার আড়াই হাজারেরও বেশি মানুষজনদের দীর্ঘদিনের সমস্যার সমাধান হলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মো. মুনতাসির হাসান বলেন, মামুদপুর গ্রামবাসীরা নিজেরা টাকা চাঁদা তুলে সড়কটির সংস্কার কাজ সম্পন্ন করার উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। শুধু সরকারি বরাদ্দের দিকে না তাকিয়ে গ্রামবাসীরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে অনেক উন্নয়ন কাজ নিজেরাই করা সম্ভব। গ্রামবাসীরা সমবেত হয়ে এই কাজটি সম্প।ন্ন; করে ; এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। বিষয়টি অন্যদের কাছে অনুকরনীয় হয়ে থাকবে।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code