শিরোনাম
বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা!
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হাতে নোট লেখা গৃহবধূর লাশ উদ্ধার

Coder Boss / ৪৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১

Manual6 Ad Code

সত্যজিৎ দাসঃ

মৌলভীবাজার জেলার চায়ের দেশ শ্রীমঙ্গলে মোছাঃ আসমা বেগম(৩০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। গত ০৭/০২/২০২১ ইং রোজ সোমবার সকালে উপজেলার আলিশারকুল এলাকার একটি বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় আসমা বেগমের হাতে একটি নোট লেখা ছিল।

স্থানীয় লোকরা সিলেট নিউজ 24 কে জানায়, আসমা উপজেলার আলিশারকুল এলাকার মোঃ মতলিব মিয়ার মেয়ে বলে জানা যায়। তার পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন,আসমা বেগমকে তার স্বামী পরিকল্পিতভাবে হত্যা করেছেন।
শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের রাজপাড়া এলাকার মৃত ছোবহান মিয়ার ছেলে মোঃ আব্দুল হালিমের(২২) এর সঙ্গে ৪ মাস পূর্বে বিয়ে হয় আসমা বেগমের। এর পূর্বে আসমা বেগমের আরেকটি বিয়ে হয়েছিল। সেই সংসার ভেঙে যায় এবং সেই সংসারে একটি ৬ বছরের কন্যাসন্তান রয়েছে। আব্দুল হালিম শ্রমিকের কাজ করেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল বলে অভিযোগ পাওয়া গেছে।

Manual7 Ad Code

এ ব্যাপারে আসমা বেগমের স্বামী আব্দুল হালিম জানান, প্রতিদিনের মতো শনিবার (গত ৬ ফেব্রুয়ারি) রাতে তারা খাবার খেয়ে ঘুমাতে যান। রোববার সকাল সাড়ে ৬টায় ঘুম থেকে উঠে দেখেন তার স্ত্রী পাশে নেই। তিনি ঘরের মধ্যে স্ত্রীকে খুঁজতে থাকেন, হঠাৎ দেখেন ঘরের উপরে তীরের সঙ্গে মাফলার গলায় দিয়ে ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে আসমার দেহ। তিনি তখন চিৎকার করলে আশেপাশের লোকজন এসে লাশ নিচে নামান। এ সময় আসমা বেগমের হাতে আত্মহত্যার নোট লেখা দেখা যায় বলে তিনি জানান।
তবে আসমা বেগমের বড় বোন আলেয়া বেগম দাবি করেন, আমার বোন আত্মহত্যা করার কথা নয়। তাদের স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিক ঝামেলা ছিল। আমাদের ধারণা আমার বোনকে তার স্বামী পরিকল্পিতভাবে খুন করেছে।

Manual5 Ad Code

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আব্দুছ ছালেক জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও হয়তো স্বামীর প্ররোচনায় আসমা বেগম আত্মহত্যা করে থাকতে পারেন। হাতের লেখার ঘটনার রহস্য উদঘাটনে এক্সপার্ট দিয়ে পরীক্ষা করা হবে এবং তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Manual2 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code