শিরোনাম
বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা!
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দরিদ্র মানুষের শীত নিবারণে বিত্তশালীদের এগিয়ে আসতে হবে : ডাঃ হেলান উদ্দিন

Coder Boss / ৩৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

Manual4 Ad Code

এম. এম আতিকুর রহমান ঃ

নবগঠিত বড়লেখা সমিতি সিলেট এর সভাপতি, বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডা: হেলাল উদ্দিন বলেছেন, প্রচন্ড শীতে আমাদের অনেকেই আরামদায়ক ঘরে আরাম আয়েশে বসবাস করলেও শীতার্ত দুস্থ মানুষেরা কষ্ট ও ভোগান্তির মাঝে দিনযাপন করছেন। সমাজের এরকম অসহায় দরিদ্র মানুষের শীত নিবারণে বিত্তশালীদের এগিয়ে আসতে হবে।

ডা: হেলাল আজ ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে সিলেট শহরতলীর দলইপাড়ায় বড়লেখা সমিতি সিলেট এর শীতের কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যের সময় এ আহবান জানান।

Manual5 Ad Code

বড়লেখা সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক, দৈনিক সিলেটের ডাক এর ব্যবস্হাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর ডা:ফয়েজ উদ্দিন ও কোষাধ্যক্ষ সিনিয়র সাংবাদিক আবদুল কাদের তাপাদার।

Manual3 Ad Code

বক্তাগন সমাজের বঞ্চিত গরীব মানুষের সাহায্য সহযোগিতায় এগিয়ে আসতে আহবান জানিয়ে বলেন, এভাবে মানবিকতার বিকাশ সাধন হলে সমাজে সকলের মাঝে সুখ শান্তির পরশ ছড়িয়ে পড়ে। বড়লেখা সমিতি সিলেট আগামীতে আরও ব্যাপকভাবে দারিদ্রক্লিষ্ট মানুষের কল্যাণে ব্যাপকভাবে কিছু করার চেষ্টা চালাবে।

এছাড়াও শীতবস্ত্র বিতরণে আরও উপস্থিত ছিলেন বড়লেখা সমিতি সিলেট এর যুগ্ম- সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল উসমান গনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক জুলফিকার তাজুল, দপ্তর সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী মোঃ জয়নুল ইসলাম মুনিম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট খন্দকার সাইফুর রহমান রানা, সাংস্কৃতিক সম্পাদক খালেদুর রহমান, কার্যকরী কমিটির সদস্য মোঃ আব্দুল হাছিব, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সদস্য তুহিন আহমদ চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম, লিয়াকত আলী ও বড়লেখা সমিতির অন্যতম উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী শাহীন আহমদ প্রমুখ।

Manual7 Ad Code

গত মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) সিলেট নগরীর জেলরোডস্হ হোটেল ফরচুন গার্ডেনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বড়লেখা সমিতি সিলেট এর ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা ও অনুমোদন লাভ করে।

Manual3 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual6 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code