শিরোনাম
বাংলাদেশের সকল শিক্ষাব্যবস্থা নতুনভাবে- নতুন ধারায় পরিচালিত করার আহবান জানাই সরকারকে শেষ বয়সে মুমূর্ষু মায়ের আকুতি: সিলেট বিয়ানীবাজারের ইদ্রিস ডাক্তারের কাছে দত্তক দেওয়া মেয়ে রেশমাকে চান চট্টগ্রাম কক্স বাজার উখিয়া থেকে রহিমা খাতুন আমি চারণ কবি মুকলেছ উদ্দিন ইতিহাস গবেষক । আমার প্রাপ্ত সম্মাননা সার্টিফিকেট কয়েকটি আজ আপনাদের সম্মুখ তুলে ধরছি পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শঙ্কায় কৃষক বাঁধ কাটা নিয়ে ইজারাদার ও কৃষকদের মধ্যে টানাপোড়েন, দ্রুত পানি অপসারণের দাবি জালালাবাদ এসোসিয়েশন ঢাকা’র উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত ​কুমিল্লার তিতাসে কথিত পীরের বিরুদ্ধে তৌহিদী জনতার বিক্ষোভ ও সমাবেশ ​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা!
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চকলেট ডে তে অনৈতিক মেলামেশা,নিষেধ করায় কলেজ শিক্ষককে পিটিয়ে আহত

Coder Boss / ৩৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

Manual3 Ad Code

সত্যজিৎ দাস-
ভ্যালেন্টাইন সপ্তাহ শুরু হয় রোজ ডে দিয়ে। গোলাপ দিয়ে একে অপরের প্রতি ভালোবাসা বা ভালোলাগা ব্যক্ত করার দিন এটি। তারই ধারাবাহিকতায় ফেব্রুয়ারি ৯ তারিখ হলো চকলেট ডে,যে কোনও শুভ কাজ বা সম্পর্কের শুরু মিষ্টিমুখ দিয়ে করে থাকে প্রেমিক যুগল,সেই চকলেট খেতে ও খাওয়াতে অজানা স্বর্গে পৌঁছে গিয়েছিলো খুলনার দুই প্রেমিক যুগল। চারপাশে কেউ আছে কি না,তার খেয়ালও ছিলোনা তাদের,একপর্যায়ে অতি আবেগের সাগরে ঢুব দেন সেই প্রেমিক যুগল শিক্ষার্থী। কিন্তু তখনই খুলনা সরকারি বি এল কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ আলী (৪০),তাদেরকে আবেগের সাগরে ঢুবে যাওয়ার দৃশ্য দেখতে পেয়ে শিক্ষার্থী যুগলকে নিষেধ দেন,অতঃপর প্রেমিক রেগে গিয়ে অর্থনীতি বিভাগের শিক্ষক মোহাম্মদ আলী (৪০) র উপর হামলা করে। ঘটনাটি ঘটে গত ০৯/০২/২০২১ রোজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে বি এল কলেজের দ্বিতীয় গেট এলাকায়।
মোহাম্মদ আলী হলেন খুলনা সরকারি বি এল কলেজের অর্থনীতি বিভাগের সম্মানিত একজন শিক্ষক।পরে আহত অবস্থায় ওই শিক্ষককে ‍উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়।
খুলনা বি এল কলেজ এলাকার প্রত্যক্ষদর্শী ও শিক্ষক মোহাম্মদ আলী জানান, প্রতিদিনের মতো কলেজ শেষে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি পাবলার বাসার দিকে যাচ্ছিলেন। বি এল কলেজ রোডের সোনালী ব্যাংকের সামনে পৌঁছে দেখি দু’জন ছেলে-মেয়ে বসে অশালীন কার্যকলাপ করছে। তখন তাদের সেখান থেকে চলে যেতে বলি। এর আগেও তাদের ওই জায়গায় ওইরকম কার্যকলাপ করতে দেখেছি এবং বসতে মানা করেছি। কিন্তু আবারও নিষেধ করলে ছেলেটি রাগান্বিত হয়ে ফোন করে সাত থেকে আটজনকে ডেকে আনে এবং তারা এলোপাথাড়ি কিল-ঘুষি ও পাথর দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে মাথায় জখম হয়। পরে আত্মীয় স্বজনকে খবর দিলে তারা ও কলেজের শিক্ষকরা মিলে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে আসেন।
এ ব্যাপারে সিলেট নিউজ24 কে খুলনার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল-মামুন আরও বলেন, শিক্ষকের ওপর হামলার খবর পেয়ে পুলিশের একটি টিম অপরাধীদের সনাক্তসহ তাদের গ্রেফতারের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে এবং খুব দ্রুত অপরাধীদের গ্রেফতার করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual8 Ad Code