শিরোনাম
​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ,মালয়েশিয়া কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে মানবিক আর্থিক অনুদান

Coder Boss / ৪৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৪ মার্চ, ২০২১

Manual5 Ad Code

মোঃ মোস্তফা জামিল,মালয়েশিয়া প্রতিনিধি।
বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ,মালয়েশিয়া কার্যনির্বাহী পরিষদ,
জহুর বারু বিভাগের, সিনাই আহত বাংলাদেশি নির্মান শ্রমিক মোঃ খায়ের কে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ,মালয়েশিয়ার কার্য নির্বাহী পরিষদের উদ্দ্যোগে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

Manual2 Ad Code

রবিবার (১৪ই মার্চ) বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ,মালয়েশিয়া শাখার জহুর বারু বিভাগীয় টিম লিডার মোঃ ইনতাজুল হোসেন এবং বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, মালয়েশিয়া কার্যনির্বাহী
সহ অর্থ সম্পাদক মোঃ মোঃ সাগর, খায়ের এর বাসায় দ্বিতীয় বারের মতো ৫০০ রিঙ্গিত(১০,০০০টাকা) অনুদান পৌঁছে দেন,
এসময় ভিডিও কলে যুক্ত ছিলেন, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ মালয়েশিয়া কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোঃ জাহিদ হাসান ১নং যুগ্ন সাধারন সম্পাদক শামীম পারভেজ ও বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে সহ অর্থ সম্পাদক তৌফিক ইসলাম শিমুল

Manual7 Ad Code

উল্লেখ্য যে, নির্মান শ্রমিক মোঃ খায়ের কর্মরত অবস্থায় উপর থেকে পড়ে গিয়ে বাঁ পায়ের হাড় ভেঙে যায়। যার ফলে তার পাঁয়ে অপারেশন করার প্রয়োজন হয়। যার ব্যয়ভার বহন করা মোঃ খায়েরের পক্ষে সম্ভব ছিলো না। এমন অবস্থায় বাংলাদেশ মালয়েশিয়া কার্যনির্বাহী পরিষদ তার সাহায্যে এগিয়ে আসে।

Manual1 Ad Code

আর্থিক সহায়তা পেয়ে খায়ের প্রবাসী অধিকার পরিষদ এর সকল সদস্যদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে।

বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিঃ কবির হোসেন বলেন, আর্থিক সহায়তা করা আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য নয়, কারন সঠিক পদ্ধতিতে শ্রমিক রপ্তানি হলে প্রবাসীরা সবাই বীমার আওতায় থাকতো এবং তাদের এই ধরনের সহায়তার প্রয়োজন হতো না। তাই যতদিন পর্যন্ত প্রবাসীদের অধিকার আদায় নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমরা অধিকার বঞ্চিত প্রবাসীদের পাশে থাকবো এবং তাদের অধিকারের জন্য লড়ে যাবো।

Manual8 Ad Code

এছাড়া বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর কার্যনির্বাহী কমিটির যুগ্ন সাধারন সম্পাদক এস এম সাফায়েত হোসাইন, ত্রাণ ও দূর্যোগ ব্যাবস্থাপনা সম্পাদক ইসমাঈল হোসেন এবং দপ্তর সম্পাদক মোঃ তারেকুর রহমান এক যৌথ বিবৃতিতে বলেন, বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে শ্রমিক রপ্তানিতে অনিয়মের কারনে ১২ লক্ষ(বেসরকারী হিসেবে) মালয়েশিয়া প্রবাসী শ্রমিক অসহায়। অনেক শ্রমিকের নিয়োগ কর্তার হদিস নেই, চাকরি নেই, বীমা নেই আর এর জন্য দায়ী বাংলাদেশের রাষ্টীয় অব্যবস্থাপনা যার সুযোগ নিয়ে দালালচক্র ভূতুড়ে কোম্পানির নামে শ্রমিক রপ্তানি করে থাকে। তারা এই বিষয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ পূর্বক মালয়েশিয়া সহ বিশ্বের সকল দেশে অবস্থানরত প্রবাসীদের নাগরিক অধিকার নিশ্চিত করার দাবী জানান।

একই সাথে তারা বিশ্বের সকল প্রবাসীকে “এসো এক হই,অধিকারের কথা কই” “প্রবাসীদের অধিকার আমাদের অঙ্গিকার” স্লোগানে ” বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ ” এ যোগ দিতে আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual2 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code