শিরোনাম
আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী নিয়োগ জালিয়াতি ও চাঁদাবাজিসহ তিনজন শিক্ষকের বেতন বন্ধের মামলায় রানীগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কবিতার নাম : দেশপ্রেমিক ইশরাক
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাতক্ষীরা সীমান্তে উদ্ধার হওয়া বন্যপ্রাণি বনবিভাগের কাছে হস্তান্তর

Coder Boss / ৪২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

শেখ অাবুমুছা সাতক্ষীরাঃ

Manual2 Ad Code

বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে নয়টি বন্যপ্রাণি উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার হওয়া বন্যপ্রাণির মধ্যে রয়েছে উদবিড়াল (ভোদড়) দুইটি, বুনো খরগোশ ছয়টি ও একটি ঈগল পাখি। তবে এ সময় কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।

Manual1 Ad Code

রোববার (২২ আগষ্ট) বেলা একটার দিকে সাতক্ষীরা ৩৩ বিজিবি কার্যালয়ে উদ্ধারকৃত বন্যপ্রাণিগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করেন বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আল মাহমুদ। বন বিভাগের পক্ষ থেকে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা বুড়িগোয়ালীনি ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ ও ফরেস্ট গার্ড দেলোয়ার হোসেন এসব বন্যপ্রাণিগুলো নিজেদের জিম্মায় নেন।

Manual6 Ad Code

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানান, চোরাকারবারীরা এসব বন্যপ্রাণিগুলো সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিল। সীমান্তে বিজিবির নিয়মিত টহলকালে এ বন্যপ্রাণিগুলো উদ্ধার করা হয়। তবে কোন চোরাকারবরীকে আটক করা সম্ভব হয়নি। বন্যপ্রাণিগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ বলেন, সুন্দরবনে বন্যপ্রাণি রক্ষায় বন বিভাগ সব সময় তৎপর রয়েছে। এরমধ্যেই চোরা শিকারীরা মাঝে মধ্যে বন্যপ্রাণি শিকার করে। দুইটি ভোদড়, ছয়টি খরগোশ ও একটি ঈগল পাখিকে বন বিভাগের আওতায় নেওয়া হয়েছে। এগুলো দ্রুত সময়ের মধ্যে সুন্দরবনের ভিতর উন্মুক্ত করা হবে। ঈগল পাখিটা একটু আহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual3 Ad Code