শিরোনাম
সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা ভূতের দেশের গল্প, (পর্ব এক ) আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। হাফিজ মাছুম আহমদ দুধরচকী শারদীয় দুর্গাপূজা সম্পন্ন, উৎসবমুখর আয়োজনে বিদায় নিলেন দেবী দুর্গা সরকার অগোছালো কাজ করেই যাচ্ছে, বিরোধী দল ঘুমে আচ্ছন্ন, সফলতা আসেনি জুলাই যোদ্ধাদের পুলিশের এডিশনাল আইজিপি ডি আইজি সহ একাধিক পুলিশ কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে সালমান ওভার সিজের অভিনব প্রতারণার ফাদ সিলেট নিউজে সংবাদ প্রচারে প্রতারক ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছে জয়নগর পাওয়ার গ্রিডের গেটে হাজিরা দিচ্ছেন সহকারী শিক্ষিকা নিলুফার ইয়াসমিন দুর্গাপূজার আনন্দ ছড়িয়ে দিতে জৈন্তাপুরে শাড়ি ও চাল বিতরণ মাহবুবুল কিবরিয়া চৌধুরী (হেলিম): এক কীর্তিমান ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী জগন্নাথপুর আনন্দময়ী ও বাদ্য আর অঞ্জলিতে মণ্ডপে মণ্ডপে উদযাপিত হচ্ছে মহানবমী
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নাসিরনগরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাস্তা নির্মান

Coder Boss / ৩৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১

Manual4 Ad Code

স্টাফ রির্পোটার,ব্রাহ্মণবাড়িয়াঃ

Manual2 Ad Code

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা ও কারণ দর্শানোর নোটিশের তোয়াক্কা না করে ব্যক্তি মালিকানা জায়গা দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলা সদরের সরকারী হাসপাতাল সংলগ্ন বাউন্ডারীর দক্ষিণে। যাহার নাসিরনগর মৌজার সিএস ৮১৩, এস,এ ৯০৭ নং, বি,এস ৮৯৭ হাল দাগ ৬২৫৩ দাগের ৩ শতাংশ জায়গার উপর এ বিষয়ে ফুলপুর গ্রামের মৃত আমরু মিয়া চৌধুরীর ছেলে কবির চৌধুরী বাদী হয়ে নাসিরনগর সদরের মৃত আব্দুল হান্নান চৌধুরীর ছেলে মোজাম্মেল হক চৌধুরী,মোখলেছুর রহমান চৌধুরী, গোপাল বিশ্বাসের ছেলে পল্টু বিশ্বাস, নান্টু বিশ্বাস, মৃত অমর দেবের ছেলে দুলাল দেব, আবুল হোসেন চৌধুরীর ছেলে আহম্মদ হোসেন চৌধুরীকে বিবাদী করে নাসিরনগর থানায় একটি লিখিত অভিযোগ ও ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র বিজ্ঞ জজ আদালতে দেওয়ানী ৩৬৩ নং মোকদ্দমা দায়ের করে। আদালত মামলাটি আমলে নিয়ে গত ২১ জুন ২০২১ তারিখে বিবাদীগণকে নোটিশ প্রাপ্তির ১০ দিনের ভিতর আদালতে কারণ দর্শাতে ও উক্ত জায়গার যেখানে যে অবস্থায় আছে সে অবস্থায় রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞার নোটিশ জারি করে। বিবাদীরা আদালতের কারণ দর্শানোর ও অস্থায়ী নিষেধাজ্ঞার নোটিশ প্রাপ্তির পরেও গত ২২ জুন,২০২১ তারিখে থানা ও আদালতকে অবমাননা করে আইনের প্রতি কোনরূপ তোয়াক্কা না করে ব্যক্তি মালিকানা জায়গার উপর রাস্তা নির্মাণ করে ফেলে। এ বিষয়ে বাদী বাঁধা দিলে বিবাদীরা প্রাণনাশের হুমকি প্রদান করে। বর্তমানে বিবাদীদের ভয়ে বাদী ও তার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভোগছে বলে জানান কবির চৌধুরী।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code