শিরোনাম
​মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত টাঙ্গাইলে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ: গ্রাহকের বয়স কমিয়ে ভুয়া আইডি কার্ডে ডিপিএস খোলার পাঁয়তারা কনস্টেবল থেকে এএসআই হওয়ার পথে সাজু আহমদের সাফল্যে, গর্বিত জৈন্তাপুর বিএনপির আমলেও যদি ছাত্র – ছাত্রীরা, সুশৃঙ্খল শিক্ষা পদ্ধতি না পায়, এটা হবে জাতির জন্য হতাশা! মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ, প্রাথমিক শিক্ষা নিয়ে রহস্যময় দুর্নীতি এবং শিক্ষা ব‍্যবসা বন্ধ করুন মিরসরাইয় উপজেলা শাখার আদর্শ ছাত্র ও যুব সমাজের ২০২৬-২০২৭ সালের প্রস্তাবিত কমিটি ঘোষণা ভারত থেকে ‘ন্যাশনাল সেভা প্রেরণা অ্যান্ড সোশ্যাল সার্ভিস অ্যাপ্রিশিয়েশন অ্যাওয়ার্ড-২০২৬’ পেলেন কবি ও সাহিত্যিক মুকলেছ উদ্দিন কৃষি জমিতে অনুমতি ব্যতীত মাটি কাটার দায়ে গভীর রাতে অভিযান এসিল্যান্ড চুনারুঘাট বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুধরচকীর পরামর্শ দ্য অপটিমিষ্ট-এর ১৭ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

টাংগাইলে গণমাধ্যমকর্মীকে নির্যাতনের প্রতিবাদে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Coder Boss / ৩৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

Manual4 Ad Code

টাংগাইল জেলা প্রতিনিধিঃ

Manual5 Ad Code

টাংগাইলের মধুপুর উপজেলায় আদিবাসী গণমাধ্যমকর্মী প্রিন্স এডওয়ার্ড মাংসাংকে নির্যাতনের প্রতিবাদে ও নির্যাতনকারী ইউপি চেয়ারম্যানের অপসারণ ও শাস্তির দাবিতে ০৭ সেপ্টেম্বর, ২০২১ ইং তারিখ মঙ্গলবার দুপুরে টাংগাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটরিয়ামে সংবাদ সম্মেলন করা হয়েছে।

Manual6 Ad Code

লিখিত বক্তব্যানুযায়ী জানা যায় যে, ১৮ আগস্ট, ২০২১ ইং তারিখ বুধবার মধুপুর উপজেলার জলছত্র হাওদা বিলে দুজন কিশোরের লাশ সংক্রান্ত সংবাদ পাওয়া মাত্র গণমাধ্যমকর্মী প্রিন্স এডওয়ার্ড মাংসাং সেখানে যান।

তাকে দেখামাত্র অরণখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম পূর্বশত্রুতার জের ধরে অশ্লীল ভাষায় গালি গালাজ করতে থাকেন। এমতাবস্থায় ইউপি চেয়ারম্যানের নির্দেশে ইউপি সদস্য আবুল হোসেন, প্রবীর বর্মন সহ কয়েকজন তাকে কিল, ঘুষি এমনকি লাথি মারতে থাকেন।

এক পর্যায়ে তাকে গাছের সাথে বেঁধে ইউপি চেয়ারম্যান নিজেই লাঠি দিয়ে বেধড়ক পিটুনি দেন, পরে ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম তাকে পুলিশের কাছে সোপর্দ করেন।

প্রিন্স এডওয়ার্ড মাংসাং কান্না জড়িত কণ্ঠে বলেছিলেন যে, তিনি নির্যাতনের শিকার হলেও থানায় নেওয়ার পর পুলিশ তার চিকিৎসার ব্যবস্থা করেনি, আদালত থেকে জামিন পেয়ে তিনি চিকিৎসা নেন।

ওই ঘটনার বিচার চেয়ে মধুপুর থানায় মামলা দায়ের করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। এমতাবস্থায় টাংগাইলের আদালতে তথ্য ও প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন, নির্যাতনের প্রতিকারে ইউপি চেয়ারম্যান আব্দুর রহিমের অপসারণ ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

Manual4 Ad Code

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি লিংকন দিব্রা, গারো স্টুডেন্ট ইউনিয়ন মধুপুর শাখার সভাপতি ইব্রীয় মানখিন ও আবিমা গারো ইয়ুথ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব শ্যামল মানখিন প্রমুখ।

Manual4 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual5 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code