শিরোনাম
ঢাবি উপাচার্যের সঙ্গে সোমালিয়ার রাষ্ট্রদূত এবং হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ এই ফেতনার যুগে ঈমান রক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ উপায়! হাফিজ মাছুম আহমদ দুধরচকী জগন্নাথপুরে গৃহবন্দীদের বেড়া অপসারণে প্রশাসনের আলটিমেটাম, এখনো কাটেনি আতঙ্ক ​বানারীপাড়ায় যুবদলের উদ্যোগে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বম্ভরপুরে Anti Child Marriage Campaign(এন্টি চাইল্ড ম্যারেজ ক্যাম্পেইন) – 2026 উদযাপন ছাতকে দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ব্যাংক অফিসার্স এসোসিয়েশন, মৌলভীবাজার-এর মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত জগন্নাথপুরে বীর মুক্তিযোদ্ধা দ্বিজেশ চন্দ্র দাশের পরলোকগমন কালাপুর ইউপিতে প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ডিজিটাল ফিউচার মিডিয়া লিমিটেডের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা’ অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

” ‘কালী কালী বল রসনা “; দিলীপ দাস-এর মহাপ্রয়াণ।

Coder Boss / ৮৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

Manual1 Ad Code

সত্যজিৎ দাস(স্টাফ রিপোর্টার):

দিলীপ দাস নিতন। কুমিল্লার শতবর্ষী ও ঐতিহাসিক রাজরাজেশ্বরী কালী বাড়িতে ফুল আর বেলপাতা দিতেন। সকালে ঘুম থেকে উঠে মন্দিরে ফুল
আর বেল পাতা পৌঁছে দেওয়াই ছিলো তাঁর দৈনন্দিনের কাজ।

Manual1 Ad Code

গত ১৩ অক্টোবর শারদীয় দুর্গা পুজা’র অষ্টমীর দিন ঠিক দুপুরে যখন একটি মিছিল নিয়ে এসে কালী বাড়িতে হামলা হয়,তখন অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে ভয় পেয়ে দিশেহারা হয়ে মন্দিরের ভেতরে পাগলের মতো ছুটছিলেন। এদিকে হামলাকারীদের ঠেকাতে,মন্দিরের মূল প্রবেশ পথে যে কয়জন প্রাণপণে গেইট লাগিয়ে হামলাকারীদের প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন তার মধ্যে একজন ছিলেন দিলীপ দাস নিতন।

Manual5 Ad Code

হামলাকারীদের নিক্ষেপ করা একটি অর্ধেক ইট গিয়ে লেগেছিলো নিতন বাবু’র মাথায়। মুহূর্তে জ্ঞান হারিয়ে ফেলা নিতন বাবু’কে নেয়া হয়েছিলো কুমিল্লা মেডিকেলে।অবস্থা গুরুতর দেখে দেবী দুর্গা’কে ফুল দিতে আসা সবাই মিলে তাকে পাঠিয়ে দিলেন ঢাকায়। অপারেশন হলো,কিন্তু নিতেন বাবু আর জাগলেন না।
গত রাত ১২ঃ১৫ মিনিটের সময় বাবু দিলীপ দাস নিতন ঢাকা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে বীরগতিপ্রাপ্ত হোন।
প্রয়াত দিলীপ বাবু’র ছোট ভাই অর্জুন কুমার দাস সিলেট নিউজ 24’কে বলেছেন,’ মন্দির লক্ষ্য করে হামলাকারীরা ইট নিক্ষেপ করলে আমার ভাই আহত হন এবং পরে গুরুতর অবস্থায় চিকিৎসার জন্যে তাঁকে ঢামেকে নেওয়া হয়। তাঁর দুটি অস্ত্রোপাচারও করা হয়েছিলো ‘।
নিহত দিলীপ দুই সন্তানের বাবা এবং এলাকায় লন্ড্রি ব্যবসা করতেন।মৃত্যুকালে উনার বয়স আনুমানিক ৬০ বছর।

Manual5 Ad Code

দিলীপ দাস এর মৃত্যুতে রাজরাজেশ্বরী কালীবাড়ি এলাকায় বইছে শোকের ছায়া।কালীবাড়ির পাশে বসবাসরত অনেকেই তাঁর মৃত্যুতে দুঃখ ভারাক্রান্ত। ঐ এলাকার অজিত দাস সিলেট নিউজ24’কে বলেন, ‘ নিতন দা আর বেলপাতা, ফুল দিতে আসবেন তাঁর মায়ের চরণে। মন্দিরের এক কোণে বসে হয়তো আর কখনো গাইবেন না, ‘কালী কালী বল রসনা।’নিতন দাস মন্দিরের ভিতরে থাকা মা তারা’র ভক্তদের বাঁচাতে দুষ্কৃতকারীদের সাথে লড়াই করতে করতে আমাদের জন্য প্রাণ বিসর্জন দিলেন।
সাম্প্রদায়িকতা, সহিংসতা, হিংসা, ক্ষোভ, ঘৃণা, এই অসুস্থ রাষ্ট্র ব্যবস্থা, সমাজ, এমনকি প্রকৃতিও আর চাইলে ফেরত দিতে পারবে না নিতন দাস’কে। আমরা উনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual7 Ad Code