শিরোনাম
জগন্নাথপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপপ্রচার রোধ ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত মৌলভীবাজারে কুসুমবাগ শপিং সিটির সামনে যুবককে ছিনতাই ও অপহরণ চেষ্টার অভিযোগ জগন্নাথপুরে আলোচিত নাজিম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার জনপ্রিয়তায় প্রচার প্রচারণায় সবার শীর্ষে কামাল হোসেন মিয়াজী বটেশ্বর বাজারে দা হাতে হামলাচেষ্টার অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে মুখ খুললেন ইউপি সদস্য সিলেটের খাদিমনগরে জঙ্গল থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি ও গ্রেনেড উদ্ধার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

” পাগল তো সবাই “

Coder Boss / ৪১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

Manual5 Ad Code

রেবা গোস্বামী,সিলেট।

আমি পাগল,তুমি পাগল,
পাগল তো সবাই।
তা না হলে সোনার বাংলা,
আজ পুড়ে কি হয় ছাই?

Manual7 Ad Code

দেবালয়ে অগ্নি জ্বলে,
ধর্ষিতা হয় নারী।
ভবঘুরে ভারসাম্যহীন,
বলতে আমরা পারি।

তুমি পাগল,আমি পাগল;
পাগল সর্বজন।
তা না হলে কেমন করে সন্ত্রাসীরা
সাহস নিয়ে চলে সারাক্ষণ?

ভবঘুরে সবাই আমরা,
সুযোগ বুঝে বুঝে।
ধর পাকড়ে না পড়তে,
পালনোর পথ খুঁজে।

ভবঘুরে ভারসাম্য হীন,
যদি_না বুঝেই চলে।
সারা বাংলা কাঁপলো কেন,
উদ্দ্যেশ্য হীন হলে?

Manual2 Ad Code

তাই,তো বলি তুমি পাগল;
আমি পাগল,পাগল সর্বজন।
হিংসানলে জ্বলে পুড়ে,
ছাই হচ্ছি সারাক্ষণ।

ভবের পাগল,ভাবের পাগল;
সব পাগলরা এসে।
ভাঙা চুড়ায় মত্ত হয়ে,
মা বোনের ইজ্জত নেয় শেষে।

পুঁথিগত বিদ্যা মোদের
জ্ঞান গত নাই।
এর জন্য ই পাগল সেজে,
মানবতা ও মনুষ্যত্ব হারাই।

ন্যায় বিচার না পেতে তাই,
করি কুট কৌশল।
পাগল বলে বাঁচিয়ে দিতে,
করি কতো রকম ছল।

Manual3 Ad Code

সত্য মিথ্যা যাচাই হয় না,
আমাদের অজ্ঞতার কারণে।
ধর্মান্ধতার বশে মোরা,
মেতে উঠি রণে।

ন্যায় বিচার নাই যে মোদের,
অজ্ঞতার কারণে।
ধর্মান্ধতার জন্য মোরা,
মেতে উঠি রণে।

ভালো হওয়ার চেষ্টা থাকলে,
পাগল ভালো হবে।
সঠিক বিচার ঠান্ডা মাথায়,
করতে সবাই যাবে ।

Manual7 Ad Code

প্রেরকঃ-সত্যজিৎ দাস(স্টাফ রিপোর্টার)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual3 Ad Code
Manual1 Ad Code
Manual5 Ad Code