শিরোনাম
​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পরিবেশ বিপর্যয় প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় কমিটিতে প্রশিক্ষণ বিষয়ক সহ-সম্পাদক হলেন এইচ আর রুবেল সিলেটের জৈন্তাপুরকে পৌরসভা ঘোষণা, উন্নয়নের নতুন সম্ভাবনা
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধা তালিকায় কুষ্টিয়ার জমজ দুই বোন সুমাইয়া ও রুকাইয়া

Coder Boss / ৩৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

Manual8 Ad Code

 

সুমাইয়া আক্তার শিখা:

Manual4 Ad Code

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার সুলতানপুর গ্রামের কৃষক তাহাজ উদ্দিন মন্ডলের দুই মেয়ে উম্মে সুমাইয়া ও উম্মে রুকাইয়া।

Manual3 Ad Code

মঙ্গলবার (২ নভেম্বর) পরীক্ষা ফল প্রকাশ হয়। এবার ঢাবির ‘খ’ ইউনিটে ১৮ হাজার ৮৫০ শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন সাত হাজার ১২ জন। পাসের হার ১৬ দশমিক ৮৯ শতাংশ। পরীক্ষায় উম্মে সুমাইয়া মেধা তালিকায় ১০২ এবং উম্মে রুকাইয়া ৪০৬ নম্বরে রয়েছেন।

জানা যায়, সুলতানপুর গ্রামের কৃষক তাহাজ উদ্দিন মন্ডলের দুই মেয়ে স্থানীয় মিরপুর মাহমুদা চৌধুরী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরমধ্যে রুকাইয়া জিপিএ পাঁচ এবং সুমাইয়া ৪.৯৮ পেয়ে উত্তীর্ণ হন।

সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাতেও এই দুই শিক্ষার্থী নিজেদের মেধা তালিকায় জায়গা করে নেন।
শিক্ষার্থী সুমাইয়া বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরে খুব ভালো লাগছে। ইচ্ছে আছে ইংরেজীতে পড়ালেখা করার। ভবিষ্যতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হতে চান এই শিক্ষার্থী।

Manual4 Ad Code

সুমাইয়ার বোন রুকাইয়া বলেন, পড়ালেখা শেষে শিক্ষক হওয়ার ইচ্ছা আমার। রুকাইয়া ও সুমাইয়ার মা জলি খাতুন বলেন, দুই মেয়ের সাফল্যে আমি ভীষণ খুশি। আশা করি তারা ভবিষ্যতে জাতির শ্রেষ্ঠ সন্তান হয়ে উঠতে পারবে। দেশ ও জাতির কল্যাণে ভালো কিছু করবে।

Manual1 Ad Code


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual8 Ad Code
Manual1 Ad Code
Manual6 Ad Code