শিরোনাম
পুলিশের ভয়ে দরবেশ বেশে মিরপুরের  দুই চিহ্নিত সন্রাসী শাহেদ ও শামীম জীবন সংকেত নাট্যগোষ্ঠীর নতুন দ্বিবার্ষিক কমিটি অনুমোদন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সমাজকর্মী ও যুব সংগঠক এটিএম নাসির শ্রীমঙ্গলে ঈদুল আজহায় শান্তি-সম্প্রীতির আহ্বান ওসি মুন্নার বড়লেখায় ৫ লাখ টাকা চুরি,গ্রেপ্তার দুই নারী বিশ্বম্ভরপুরে ত্রৈমাসিক “বিশ্বম্ভরপুরের কথা” পত্রিকার মোড়ক উন্মোচন বাজিতপুরে মৃত ভাইয়ের সম্পত্তি আত্মসাতের অভিযোগ: একমাত্র মেয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, ফেসবুকে অপপ্রচারেরও অভিযোগ ডেন্টাল কেয়ারের ঈদ শুভেচ্ছা:অটুট থাকুক স্বাস্থ্যোজ্জ্বল হাসি শ্রীমঙ্গলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন যোশেফ দাশগুপ্ত কুমিল্লায় নারী কর্মচারীর শ্লীলতাহানির অভিযোগ, তদন্তের দাবি
রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পৌরসভা ও ইউপি নির্বাচনে উন্মুক্ত মনোনয়ন চেয়ে প্রধানমন্ত্রী বরাবরে চিঠি দিলেন একরামূল করিম চৌধুরী এমপি

Coder Boss / ৩৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

আহসান হাবীব,স্টাফ রিপোর্টার:

নিজ নির্বাচনী এলাকায় ইউনিয়ন ও পৌর নির্বাচনে দলীয় মনোনয়নের পরিবর্তে উন্মুক্ত মনোনয়নের জন্য আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডে চিঠি দিয়েছেন আওয়ামী লীগ দলীয় এক সংসদ সদস্য।

Manual5 Ad Code

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী দলের সভানেত্রী শেখ হাসিনা বরাবরে এই চিঠি দিয়েছেন।
বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেল এ চিঠি কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার হাতে পৌছানো হয়েছে বলে জানিয়েছেন সাংসদ একরামুল করিম চৌধুরী।

Manual1 Ad Code

জাতীয় সংসদের প্যাডে লেখা ওই চিঠিতে উল্লেখ করা হয়, দেশব্যাপী ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন বিএনপিসহ কতিপয় রাজনৈতিক দল বর্জন করেছে। এক্ষেত্রে দলগত মনোনয়নে বাংলাদেশ আওয়ামী লীগ ও আমাদের সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দলীয়ভাবে মনোনীত চেয়ারম্যান ও মেয়র প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করছে। এ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলেও আত্মকোন্দল সৃষ্টি এবং চক্রান্ত করে আমাদের দলীয় প্রার্থীর বিরুদ্ধে রক্তক্ষয়ী সংঘাত সৃষ্টি করছে। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং আমাদের দলীয় নেতাকর্মীদের রক্তাক্ত সংঘাত থেকে মুক্তির প্রত্যাশায় উন্মুক্তভাবে (স্বতন্ত্র) নির্বাচন অনুষ্ঠানের আবেদন জানান তিনি।
চিঠিতে তিনি আরও উল্লেখ করেন, দুঃখ্যজনক হলেও সত্যি ওইসব রাজনৈতিক দলসমূহের চক্রান্তে ইতোমধ্যে আমাদের দলের বেশ কয়েকজন কর্মী মৃত্যুবরণসহ অনেকে আহত হয়েছেন। এসব গোলোযোগে বিএনপিসহ নির্বাচন বর্জনরত অন্য কোনো দলের কেউ হতাহত হয়নি। আহত ও নিহতদের মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন।

Manual2 Ad Code

সাংসদ একরামুল করিম চৌধুরী বলেন, দেশের বিভিন্ন স্থানে স্থানীয় নির্বাচনে সংঘাত ও সহিংসতার কারণে প্রাণহানীর মত ঘটনাও ঘটছে। আমি আমার সংসদীয় এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ইউনিয়ন ও পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন না দিয়ে উন্মুক্ত মনোনয়ন দেয়ার জন্য আমাদের নেত্রীর কাছে আবেদন করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code