শিরোনাম
মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আমরা ও একদিন মরে যাবো ! হাফিজ মাছুম আহমদ দুধরচকী ​তিতাসে অসহায় বৃদ্ধা মজিদা খাতুনকে মারধর করে ঘরছাড়া করলেন আপন ছেলে-বউ! তামাবিল ইমিগ্রেশন চেকপোষ্টে পাসপোর্ট যাচাইয়ের সময় আটক হন কামাল চেয়ারম্যান এমপি মিলনের সফরসঙ্গী হয়ে দেশে ফিরলেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল বাসির সিলেটে ঝোপের মধ্যে পড়ে ছিল বিদেশি আগ্নেয়াস্ত্র, উদ্ধার করল এসআরবি-৯ রংপুরে আ.লীগের চিহ্নিত সন্ত্রাসী এখনো দাপিয়ে বেড়াচ্ছে চিকনাগুলে মসদ্দর আলীর পক্ষে যুবসমাজের ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা, বিএনপির মনোনয়ন দাবি মাকসুদা বেগম হত্যার বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কবিতাঃ ভেজালেও ভেজাল আছে

Coder Boss / ৩৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১

Manual3 Ad Code

 

Manual3 Ad Code

কবিতাঃ
ভেজালেও ভেজাল আছে

Manual2 Ad Code

খাওয়ায় ভেজাল, চলায় ভেজাল, ভেজাল চলে শিক্ষায়,
ব্যাবসায় ভেজাল, চাকরী ভেজাল, ভেজাল চলে ভিক্ষায়।
ভেজালে ও ভেজাল আছে এই কথাও শুনি,
সেই ভেজালেও ভেজাল দিয়ে লক্ষ্য টাকা গুনি ।
জলে ভেজাল, ফলে ভেজাল, ভেজাল ভরা দুধ,
ভেজাল দেখে পালিয়ে যায় আছে যত ভুত।
ধর্মতে কেউ ভেজাল করে, ভেজাল করে কর্ম ,
ভেজালের ফল পাবে যেদিন, বুঝবে ভেজালের কি মর্ম।
বাতাস ভেজাল, বৃষ্টি ভেজাল, ভেজাল ভরা মাটি,
সব কিছুই ভেজাল দেখি, কেবল ভেজাল নামটি খাঁটি।
খাঁটি কথায় ভেজাল খোঁজে ভেজাল মানুষ হয়ে,
খাঁটি কথা কয়না কেহ সেই ভেজালের ভয়ে।
ভেজাল, ভেজাল ভেজাল রে ভাই, ভেজাল সারা দেশটায়,
ভেজাল ছাড়া খাঁটি জিনিষ মিলবে নাকো চেষ্টায়!
ভেজাল ভিড়ে আসল চেনা
কষ্টের নেই যে শেষ।
মনে ভেজাল ধনে ভেজাল
ভেজাল নারীর রূপে
ভেজাল নাশে জীবন এখন
গহীন মৃত্যুর কুপে।
চালে ভেজাল ডালে ভেজাল
ভেজাল দেখি ডিমে
দুধে ভেজাল ঘিয়ে ভেজাল
ভেজাল আছে ক্রীমে।
ফলে ভেজাল জলে ভেজাল
ভেজাল রসিক প্রেমে
বায়ু ভেজাল ফুলেও ভেজাল
আটকে পড়া জ্যামে।
সুরে ভেজাল লয়ে ভেজাল
ভেজাল মম সংগীতে
কান্নাঁয় ভেজাল মায়ায় ভেজাল
ভেজাল মোদের ভঙ্গিতে।
নেতা ভেজাল কথা ভেজাল
ভেজাল সকল পণ্যে
ভেজাল ভরা কর্মকাণ্ড
ভাসছে বাংলার শূন্যে।

Manual5 Ad Code

(সাংবাদিক সুমাইয়া আক্তার শিখা)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual7 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code