শিরোনাম
গোয়াইনঘাটে এতিম ও বিধবার জমি জবরদখল জ্যেষ্ঠ নেতার প্রতি অনুরোধ: আকিকুর রহমান তালুকদার বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরা, গ্রেপ্তার ২ রাজনীতি, সমাজ এবং চিন্তাচর্চার এতটাই অধঃপতন হয়েছে। চলছে মন্দের চর্চা, কারো প্রশংসা করছি না একটি নিখোঁজ সংবাদ হিংসা-বিদ্বেষহীন মানবিক বাংলাদেশ গড়ার সময় এখনি। জিগীষা মানবিক পার্টির চেয়ারম্যান এর আহব্বান সমপোযোগী প্রচণ্ড তাপদাহ ও গরমে শ্রমজীবী ও পথচারীদের কিছুটা স্বস্তি দিতে মৌলভীবাজারে বিশুদ্ধ পানি ও ওরস্যালাইন বিতরণ করা হয়েছে ‎মৌলভীবাজারে এসএসসি ও দাখিলে জিপিএ-৫ প্রাপ্ত ৪০০ শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা ‎ বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কবিতাঃ হ্যাঁ আমি সেই নারী

Coder Boss / ৮৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১

Manual7 Ad Code

কবিতাঃ হ্যাঁ আমি সেই নারী

লেখকঃ সাংবাদিক সুমাইয়া আক্তার শিখা

হ্যাঁ আমি সেই নারী,

যাকে স্রষ্টার সবচেয়ে সুন্দর সৃষ্টি বলা হয়।

আমিই সেই নারী,

যে হয় কবির কবিতা ও কাব্যের নায়িকা।

Manual6 Ad Code

হ্যাঁ আমি সেই নারী,

যে তোমাদের তরবারি হয়ে তোমাদেরকে যুদ্ধে জয়ী করায়।

Manual6 Ad Code

হ্যাঁ আমি সেই নারী,
যে তোমাদের অর্ধশক্তি।

হ্যাঁ আমি সেই নারী,

যে তোমাদের অর্ধাঙ্গীনি।

হ্যাঁ আমিই সেই নারী,

যে তোমাদের স্বার্থে নিজেকে চুলার আগুনে পুড়ায়!

হ্যাঁ আমিই সেই নারী,

যে নিজের কথা ভাবে না,

তোমাদের কথা ভেবে জীবন কাটায়!

হ্যাঁ আমিই সেই নারী,

যে কারো মা, কারো বোন, কারো স্ত্রী।

আমিই সেই সহনশীল, ধৈর্য্যধারীণী নারী,

যে তোমাদের জন্য বৃষ্টি তে ভিজে,
রৌদ্রে পুড়ে অক্লান্ত পরিশ্রম করে তোমাদের সংসার রক্ষার্থে।

আমিই সেই নারী,

যে তোমাদের পুরো সংসার সামলায়।

হ্যাঁ আমিই সেই নারী,

যে সন্তানের মঙ্গল কামনায় নিজের জীবন বিসর্জন দেয়!!

আমিই সেই নারী,

যে তোমাদের খেয়াল রাখতে গিয়ে নিজের খেয়াল রাখতে ভুলে যায় ।

হ্যাঁ আমি সেই নারী,

যে নিজের মঙ্গল কামনা না করে , প্রতিনিয়ত তোমাদের মঙ্গল কামনা করে যায়।

হ্যাঁ আমিই সেই নারী,

যাকে তোমরা নারী বলে অবহেলা করো।

হ্যাঁ আমিই সেই নারী,

যে এই সংসার এর সবচেয়ে কঠিনতম দায়িত্ব গুলো তোমাদের সুখের আশায় নিজের মাথায় তুলে নেয়!!

হ্যাঁ আমি সেই নারী,

যে তোমাদের ভালো করতে গিয়ে তোমাদের গঞ্জনা বঞ্চনার স্বীকার হয়।

আমিই সেই নারী,
যে হাজারও প্রতিকূলতা সত্ত্বেও কখনো হার মানে না।

হ্যাঁ আমি সেই নারী,
যে বারবার খবরের কাগজের ধর্ষণের শিরোনামে থাকতে হয়।

জন্মের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত তোমার অধীনে নিজেকে তোমার নামে আত্মত্যাগ করতে হয়।

আমি তোমাকে দশ মাস দশ দিন পেটে ধারণ করে জন্ম দিয়েছি,
তুবও তুমি আমাকে ভুলে যাও,
আমি তোমার মা, আমি সেই নারী।

হে মানব সভ্যতার মহা মানব,

আমি নারী আমাকে সম্মান দাও,

Manual2 Ad Code

আমাকে আর পর্দার আড়ালে লুকিয়ে রাখনা।

ভুলে যেও না, আমি নারী,

আমি তোমার মা, আমি তোমার বোন, আমি তোমার বউ।

সংবিধানে নয়, সভা সেমিনারে নয়,

নয় কোন বিক্ষোভ মিছিলে,

Manual6 Ad Code

আগামী প্রজন্মের চিন্তা-চেতনা- মননে,

সযতনে সংরক্ষণ করব নারীর আত্মসম্মান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

Registration Form

[user_registration_form id=”154″]

বিভাগের খবর দেখুন

Manual1 Ad Code
Manual4 Ad Code
Manual1 Ad Code
Manual2 Ad Code